উন্নয়ন ও আগ্রগতির বাংলাদেশ

পিয়েরে ল্যান্ডেল-মিলস: বাংলাদেশে বিশ্বব্যাংকের সাবেক আবাসিক প্রতিনিধি

বিশেষ সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে প্রথম আলো তার ১২ বছরের সাফল্য উদ্যাপন করতে যাচ্ছেএ আয়োজনে যুক্ত হতে পেরে আমি খুব আনন্দিতনাগরিক স্বাধীনতা রক্ষা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার চাবিকাঠি হচ্ছে একটি মুক্ত, সৎ ও নির্ভীক সংবাদমাধ্যমবিশেষ করে বাংলাদেশের মতো একটি বড় ধরনের অর্থনৈতিক, সামাজিক, সর্বোপরি রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন দেশের জন্য একটি সক্রিয় ও স্বাধীন সংবাদমাধ্যম অবশ্যপ্রয়োজনীয়প্রথম আলো তার জ্বলজ্বলে উদাহরণ
আগামী বছর বাংলাদেশ ৪০তম স্বাধীনতা দিবস উদ্যাপন করবেএই এতগুলো বছরে কী কী সাফল্য অর্জিত হয়েছে, একটু স্থিত হয়ে সেদিকে একবার দৃষ্টি নিবদ্ধ করার এটাই মোক্ষম সময়১৯৭১ সালে বাংলাদেশ নামের এই দেশটি গৃহযুদ্ধের ভস্ম থেকে পৌরাণিক ফিনিক্স পাখির মতো উত্থিত হয়জন্ম হয় লুটপাটে নিঃস্ব কিন্তু আশায় পূর্ণ এক নতুন দেশেরএকের পর এক বিশ্বাসভঙ্গের শিকার হওয়া সত্ত্বেও বাংলাদেশিরা গুটি গুটি পায়ে তাদের অর্থনীতিকে পুনর্গঠন করেছেস্বাধীনতার পর বাংলাদেশ গত চার দশকে বিশ্বের অন্যান্য স্বল্পোন্নত দেশের তুলনায় মাথাপিছু আয়ের হার অনেক দ্রুত বাড়াতে সক্ষম হয়েছেএ ছাড়া দেশটি সামাজিক নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রেও নাটকীয় অগ্রগতি অর্জন করেছেনারীশিক্ষা ও নারীর সামাজিক মর্যাদা নিশ্চিত করার বিষয়েও দ্রুত অগ্রগতি অর্জন করছে দেশটিদেশটিতে উল্লেখযোগ্য পরিমাণ খনিজ ও তেলসম্পদ না থাকা সত্ত্বেও তার অগ্রগতি নিঃসন্দেহে অবাক করার মতো
আমার এক গবেষক সহকর্মীর অনুসন্ধানে এসব সাফল্যের চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছেআমার ওই সহকর্মী তাঁর গবেষণার কাজে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ১৯৭৭ সালে একবার এবং ১৯৯৭ সালে আরেকবার গিয়েছিলেনসত্তরের দশকের মাঝামাঝিতে তিনি যখন ওই গ্রামে যান, সে সময় ওই গ্রামের মানুষ ছিল চরম দরিদ্রসেখানকার বেশির ভাগ মানুষই জুতা-স্যান্ডেল পায়ে দিত নাপুরুষেরা বছরে একটা নতুন লুঙ্গি কিনতে পারতমেয়েদের কদাচিৎ বাড়ির বাইরে দেখা যেতজমিতে বছরে ফসল হতো মাত্র একবারফলে দু-মুঠো খাবারের জন্য নামমাত্র মজুরিতে মৌসুমি চাকরির জন্য তাদের বাধ্য হয়ে সিলেট শহরে আসতে হতোওই গ্রামটি শহর থেকে এত দূরে যে, খানিকটা পায়ে হেঁটে এবং খানিকটা নৌকায় চড়ে তাদের শহরে পৌঁছাতে দুই দিন লেগে যেত
নব্বইয়ের দশকের মাঝামাঝিতে ঠিক একই গ্রামে আবার গিয়ে ওই গবেষক দেখলেন, সেখানকার অবস্থা পুরোপুরি বদলে গেছেসেটা তখন আর বিচ্ছিন্ন এলাকা ছিল নাতিনি নির্বিঘ্নে গাড়ি চালিয়ে সেখানে পৌঁছাতে পেরেছিলেনএবার তিনি সেখানে ছোট ছোট শিশুর পায়েও জুতা-স্যান্ডেল দেখলেনস্থানীয় সবার পরনে বেশ ভালো কাপড়চোপড় ছিলমেয়েরা সবার সামনে তাঁকে হেসে অভ্যর্থনা জানালসে গ্রামের কৃষকেরা এখন একই জমিতে বছরে তিনবার ফসল ফলিয়ে নিজেদের ভাগ্য ফিরিয়েছেনআমার ওই গবেষক সহকর্মীর অনুসন্ধানে দেখা গেছে, সেখানকার মানুষের গড় আয়ু ১৫ বছর বেড়েছে এবং নবজাতক ও প্রসূতি মৃত্যুর হার অর্ধেকেরও বেশি কমেছেনাটকীয়ভাবে জন্মহার হ্রাস পাওয়ায় শিশুদের প্রতি তাদের অভিভাবকদের পক্ষে বেশি যত্ন নেওয়া সম্ভব হচ্ছেআমার মনে হয়, ওই গবেষক যদি এখন আবার সেই গ্রামে যান, তাহলে তিনি দেখবেন, সেখানকার অবস্থা আরও অনেক ভালো, যদিও এই বিশাল পরিবর্তনশীল অবস্থার মধ্য দিয়ে যারা জীবন যাপন করছে, তারা নিজেরাই সে পরিবর্তনকে লক্ষ করতে পারছে না
বিদেশি বা বহিরাগত পর্যবেক্ষকদের কাছে সবচেয়ে যে বিষয়টি বিস্ময়করসেটি হলো অতলস্পর্শী প্রশাসনিক সমস্যা, সত্তরের দশকের দিগ্ভ্রান্ত জাতীয়করণ, তৎপরবর্তী আশির দশকের সামরিক শাসন এবং তার পরের টানা দুই দশক বিভক্তি ও হানাহানির গণতন্ত্র চর্চা (যেখানে প্রতিটি নির্বাচনের পর বিজয়ীরা ক্ষমতাকে স্বার্থসিদ্ধির উপায় হিসেবে মনে করেছে এবং সংসদীয় সরকারের মৌলিক নীতিকে ন্যূনতম সম্মান প্রদর্শন করতে অস্বীকার করেছে) সত্ত্বেও এ দেশের মানুষের পক্ষে অগ্রগতির এ পর্যায়ে আসা সম্ভব হয়েছেমোটেও অবাক করার মতো বিষয় নয় যে, ভোটাররা কোনো রকম ব্যত্যয় না ঘটিয়ে প্রতিবারই ক্ষমতাসীন দলকে প্রত্যাখ্যান করছে
একটি দুর্নীতিবাজ, অযোগ্য ও স্বার্থপর শাসকশ্রেণীর কারণে খোঁড়া হয়ে যাওয়া বাংলাদেশের সুশাসনের সূচক যখন ক্রমশ বিশ্বব্যাংকের লিগ টেবিলের একেবারে তলার কাছাকাছি এসে পৌঁছেছে, যখন তাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির তালিকার প্রথম দিকে দেখা যাচ্ছে, তখনো সে গড় উন্নয়নমাত্রা অর্জন করতে সক্ষম হচ্ছেএই বৈপরীত্যকে কীভাবে ব্যাখ্যা করা যায়? অনেক অর্থনীতিবিদ ও পণ্ডিত এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গলদঘর্ম হয়েছেন
অর্থনৈতিক বিশ্লেষকদের যুক্তি হলো, সমাজতান্ত্রিক পরিকল্পনার মলিন যুগ শেষে মূলত বাজার-অর্থনীতিকে আলিঙ্গন করার মাধ্যমে কয়েক বছর ধরে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার অনুমতি দেওয়ায় বাংলাদেশ তুলনামূলক ভালো অর্থনৈতিক অবস্থানে আসতে পেরেছেগত কয়েক বছরে এ দেশের অর্থমন্ত্রীরা বেশির ভাগই ছিলেন দূরদর্শী, তাঁরা খুব বেশি বিদেশি ঋণ আনাকে অনুমোদন দেননি
কিছু সমাজবিজ্ঞানী শিক্ষা, সাক্ষরতা, স্বাস্থ্য ও পুষ্টি খাতে বাংলাদেশের এই অগ্রগতির জন্য দেশের প্রধান প্রধান এনজিওর গতিশীল কার্যক্রম এবং উদ্যোগ বহুলাংশে ভূমিকা রেখেছে বলে মত দিয়েছেনসত্যি বলতে কি, কিছু ভুল-ত্রুটি থাকলেও বিগত সরকারগুলো উন্নয়ন-সহযোগীদের জোরালো সমর্থন নিয়ে কয়েক বছর ধরে স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীণ অবকাঠামো খাতে যথেষ্ট আর্থিক বরাদ্দ দিয়েছেএ ছাড়া এনজিওগুলোকে মোটামুটি স্বাধীনভাবে কাজ করতে দেওয়ায় সরকারেরও কৃতিত্ব প্রাপ্য
আমার ব্যক্তিগত মত হলো, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের সাধারণ মানুষতারা বারবার উদ্যম ও কষ্টসহিষ্ণুতার পরিচয় দিয়েছেনিজেদের উন্নতির জন্য তারা অমানুষিক পরিশ্রম করেছেকিন্তু রাজনীতিকেরা তাদের হতাশ করেছেন
জাতীয় সমস্যা সমাধানে সঠিক ও দূরদর্শী নীতি গ্রহণ করে সমন্বিতভাবে অগ্রসর হলে বাংলাদেশ আরও অনেক দ্রুত; এমনকি চীনের মতো দ্রুতগতিতে উঠে আসতে পারতঅথচ তা না করে বিগত সরকারগুলো ক্ষমতাসীন অভিজাত শ্রেণী এবং সরকারের অনুগত আমলাদের সংকীর্ণ স্বার্থ রক্ষা করেছেএ কারণে বিদ্যুৎ খাতে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে, বন্দরব্যবস্থা এতটাই অকার্যকর হয়ে পড়েছে যে, বন্দর খাতে প্রতিবছর কয়েক শ কোটি ডলার ক্ষতি হচ্ছে, রাজনীতিক ও আমলারা তাঁদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য টেলিকমিউনিকেশন খাতে এমন সব নীতি প্রণয়ন করে রেখেছেন, যার কারণে ডিজিটাল যুগে ঢোকার মুখেই বাংলাদেশকে বাধার মুখে পড়তে হচ্ছে, সরকারি চাকরিবাকরির ক্ষেত্রে সাংঘাতিক অব্যবস্থাপনা চলছে, সরকারি শিল্প খাত সরকারি কোষাগারকে নিংড়ে নিচ্ছে এবং এখনো বেসরকারি উদ্যোগের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছেমোদ্দা কথা, সরকারের ব্যর্থতার তালিকা অনেক দীর্ঘ
আমার স্পষ্ট মনে আছে, ১৯৯৪ সালে আমি বিশ্বব্যাংক অফিসের প্রধান হিসেবে যোগ দেওয়ার প্রথম মাসেই উপকূলীয় এলাকার একটি প্রতিনিধিদল আমার কাছে একটি অভিযোগ নিয়ে এসেছিলতাদের অভিযোগ ছিল, বিশ্বব্যাংকের সহযোগিতায় উপকূলে শুরু হওয়া ফ্লাড অ্যাকশন প্ল্যান নামের বন্যা প্রতিরোধ পরিকল্পগুনা স্থানীয় গ্রামবাসীর জীবন দুর্বিষহ করে তুলছেপ্রকল্পের কারণে তাদের যারপরনাই ক্ষতি হচ্ছেসম্পূর্ণ মহৎ উদ্দেশ্যে সরকারের সমর্থন এবং দাতা সংস্থাগুলোর কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকৌশলীরা সেখানে ওই বিশাল প্রকল্প শুরু করেছিলেনতবে প্রকল্প শুরু করার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থানীয় লোকদের খুব কমই সুযোগ দেওয়া হয়েছেঅথচ জনকল্যাণমূলক কাজের বিষয়ে তাদের মতামতের ব্যাপক প্রভাব রয়েছেযা-ই হোক, সৌভাগ্যক্রমে শেষ পর্যন্ত কায়েমি স্বার্থবাদীদের উপেক্ষা করে আমরা জনগণের কাছে অগ্রহণযোগ্য ওই বিশাল প্রকল্পের কাজ বন্ধ করতে পেরেছিলামএই অভিজ্ঞতার মধ্য দিয়ে জনগণের কাছে সরকার ও দাতাগোষ্ঠীর আরও বেশি জবাবদিহি হওয়ার প্রয়োজনীয়তা প্রমাণিত হয়েছে
উন্নয়ন বিশেষজ্ঞদের কাছে দিন দিন দুটো মৌলিক ধারণার গ্রহণযোগ্যতা বাড়ছে, প্রথমত, জীবনযাত্রার মান দ্রুত উন্নত ও টেকসই করার ক্ষেত্রে সুশাসন কেন্দ্রীয় ভূমিকা পালন করেদ্বিতীয়ত, যেখানে ক্ষমতাসীনেরা জনগণের কথা শুনতে বাধ্য, সেখানকার নাগরিকেরা যদি সুনির্দিষ্টভাবে সরকারের কাছে তাদের দাবি তুলে ধরে, তাহলেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভবসুশাসন বাইরে থেকে কখনো চাপিয়ে দেওয়া যায় না; কোনো ক্ষেত্রে সংস্কার আনার জন্য রাজনীতিবিদদের ওপর দেশের বাইরে থেকে নয়, বরং সমাজের ভেতর থেকে চাপ আসতে হবে
বাংলাদেশে এমনটি কীভাবে ঘটবে? গত ২০ বছরে বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে গেছেদেশের দুই প্রধান রাজনৈতিক দলের চরম বিবাদ এবং হানাহানিমূলক নীতির কারণে বাংলাদেশ দিন দিন মেরুকৃত দুটি বিভক্ত সমাজে পরিণত হচ্ছেনব্বইয়ের দশকে বাংলাদেশে একটিমাত্র সরকারি প্রতিষ্ঠানকে তার সততার জন্য সর্বমহলে সম্মান করা হতোসেটি হলো সুপ্রিম কোর্ট১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যখন সমগ্র দেশবাসীর কাছে গ্রহণযোগ্য ও আস্থাশীল একজন মানুষের প্রয়োজন দেখা দিল, তখন জনগণ সুপ্রিম কোর্টের একজন সর্বজনশ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত বিচারপতিকে বেছে নিয়েছিল
কিন্তু আজ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের ওপর আগের মতো জনগণের আস্থা নেইএখন ক্ষমতার বিবাদের মধ্যে আদালতকে নিয়ে টানাহেঁচড়া হচ্ছেফলে কুলীন রাজনীতিকেরা বিচারব্যবস্থা সম্পর্কে জনগণের স্বচ্ছ ধারণায়ও ঘুণ ধরাতে সক্ষম হয়েছেনবিচারব্যবস্থার প্রতি জনগণের অনাস্থার এই জোয়ারকে এখনই থামিয়ে দিতে হবেআর তা নিশ্চিত করতে হলে একটি স্বাধীন বিচার কমিশন বিচারক হিসেবে এমন সব লোককে নিয়োগ দেবে, যাঁদের আইনি দক্ষতা, নিরপেক্ষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সততা হবে প্রশ্নাতীত
জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার আরেকটি মূল উপাদান হলো জনগণের তথ্য অধিকার নিশ্চিত করাঐতিহাসিকভাবেই সারা বিশ্বে যখনই যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণকে তাদের কর্মকাণ্ড সম্পর্কে অন্ধকারে রাখার চেষ্টা করেছেকারণ এটা করতে পারলে সুশীল সমাজের প্রতিনিধিদের পক্ষে রাজনীতিক ও আমলাদের জবাবদিহি করা কঠিন হয়ে পড়েএ ক্ষেত্রে ২০০৯ সালের জানুয়ারিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছেওই মাসে ২০০৮ সালের আরটিআই অধ্যাদেশ অনুমোদন করে নতুন পার্লামেন্টে আরটিআই আইন পাস হয়সংসদে পাস হওয়া ওই আইন তখনই তার উদ্দেশ্য অর্জনে সফল হবে, যখন সরকার তা কার্যকর করার ব্যাপারে সব ধরনের পদক্ষেপ নেবে এবং ভারতের আদালতের মতো এ দেশের আদালতও তথ্য গোপনকারী কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে প্রস্তুত থাকবেন
বর্তমান সরকারের প্রস্তাবিত ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি সরকারি কার্যক্রম ও নীতিমালা-সম্পর্কিত তথ্য সরবরাহের পরিমাণ বাড়াতে পারেএ ছাড়া দেশে যেসব বিভিন্ন ই-গভর্নমেন্ট পদ্ধতির সূচনা হয়েছে, এ কার্যক্রম সেগুলোকে এগিয়ে নিতে সাহায্য করতে পারেসরকার এ কার্যক্রম বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ হলে শাসনপদ্ধতির মান অনেক উন্নত হবে
জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা নিঃসন্দেহে একটি দীর্ঘমেয়াদি সময়ের ব্যাপারএর জন্য গোটা পক্ষপাতিত্বমূলক রাজনীতির কৌশলযন্ত্রকে অকার্যকর করে দিতে হবে, যা বর্তমান রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করছে; পেশাদারিকে খাটো করছে এবং দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেএটা করা একমাত্র তখনই সম্ভব হবে, যখন পেশাজীবী সমিতি, ব্যবসায়ী সংগঠন, স্বাধীন নীতি-গবেষণাকেন্দ্র, এনজিও, গণমাধ্যমসহ নাগরিক সমাজের সব সেক্টর সত্যিকারের স্বাধীন বিচারব্যবস্থা এবং একমাত্র মেধার ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বারা পরিচালিত স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি সংস্থার দাবি তুলবেএটা যে রাতারাতি হয়ে যাবে এমন নয়; তবে নৈতিক আচরণবিধির সঙ্গে দৃঢ়সংলগ্ন থাকার প্রত্যয় যাদের মধ্যে আছে, তাদের প্রত্যেকে এ কাজ আজই শুরু করতে পারেন
যত দিন পর্যন্ত পক্ষপাতের রাজনীতি সক্রিয় থাকবে এবং প্রধান দলগুলো মাস্তান ও গুন্ডাদের বরণ করবে, বাংলাদেশ তত দিন দুর্বল প্রশাসনের কারণে খোঁড়া হয়ে থাকবেউদাহরণ হিসেবে সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত একটা খবরের কথা বলিওই খবরে বলা হয়েছে, গাড়ি রিকুইজিশনের বিষয়ে হতাশা প্রকাশ করে ব্যবসায়ী নেতারা বলেছেন, প্রয়োজনে পুলিশের জন্য আলাদাভাবে তাঁরা গাড়ির ব্যবস্থা করতে রাজি আছেন, তবু তাঁরা তাঁদের গাড়ি রিকুইজিশন করা দেখতে চান নাএ ছাড়া বাংলাদেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক পর্ষদ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নেতারা পণ্য পরিবহনের সময় রাস্তায় চাঁদাবাজি ও ছিনতাইয়ের ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন এবং এসব বন্ধ করার জন্য বিশেষ সেল গঠনের জন্য সরকারকে প্রস্তাবও দিয়েছে (ঢাকা, ১৭ সেপ্টেম্বর বিডিনিউজ২৪ডটকম)আমি মনে করি, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের এখনো বহু পথ পাড়ি দিতে হবে
একমাত্র জনগণ যেদিন সৎ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারের দাবি তোলা শুরু করবে, সেদিনই বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসা শুরু করবেযাঁদের হাতে সম্পদ আছে, দেশের বর্তমান দুর্বল রাজনৈতিক চর্চাকে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে তাঁরা নেতৃত্ব দিতে এগিয়ে আসতে পারেনএখন পর্যন্ত ব্যবসায়ী নেতারা রাজনীতিক শ্রেণীর সঙ্গে আপস করতে চাইছেন অথবা সরাসরি রাজনৈতিক দলে যোগ দিচ্ছেনকিন্তু তা না করে এফবিসিসিআইয়ের নেতাদের এ সংগঠনকে স্বাধীন রাখার দাবি করা এবং ক্ষমতাসীনদের স্বেচ্ছাচারিতাকে প্রত্যাখ্যান করা উচিতএ ছাড়া বন্দর, বিদ্যুৎ, আদালতসহ রাষ্ট্রের অন্য যেসব অকার্যকর অংশ বা খাত দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে, সেগুলোতে সংস্কার আনার আন্দোলনে তাঁদেরই নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসা উচিত
নিঃসন্দেহে ব্যবসায়ী প্রতিনিধিদের একার পক্ষে এসব ক্ষেত্রে পরিবর্তন আনা সম্ভব হবে নাএকুশ শতকের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে জেগে উঠতে হলে এবং দেশবাসীর জীবনমান পরিবর্তন করতে হলে সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে সমাজের সব শ্রেণীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে
অনুবাদ: সারফুদ্দিন আহমেদ

 

Share/Save/Bookmark

স্বল্পোন্নত তালিকা থেকে বাংলাদেশের উন্নতি শিগগিরই: বান কি মুন স্বল্পোন্নত তালিকা থেকে বাংলাদেশের উন্নতি শিগগিরই: বান কি মুন উন্নয়নের কয়েকটি ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতির জন্য স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকায় বাংলাদেশের র‌্যাংকিং বদলের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গতকাল মঙ্গলবার সদ্যপ্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে আয়োজিত জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ সভায় তিনি এ... বিস্তারিত...

বিদেশীদের চোখে স্বাধীনতা প্রজন্ম চত্বর বিদেশীদের চোখে স্বাধীনতা প্রজন্ম চত্বর শাহবাগের স্বাধীনতা প্রজন্ম চত্বরে তারুণ্যের ঢেউ দেশের গ-ি পেরিয়ে বিদেশী তরুণ-তরুণীদের মনেও আছড়ে পড়েছে প্রজন্মের উত্তরাধিকার হিসেবে তারুণ্যের ভূমিকায় তারা অভিভূত, অনুপ্রাণিত। ব্লগারদের ডাকে নব আঙ্গিকে গড়ে ওঠা সমাবেশে বিদেশী তরুণ-তরুণীদের সমাগম ছিল ব্যাপক। বিদেশী অতিথিদের মধ্যে রয়েছেন সাংবাদিক... বিস্তারিত...

কক্সবাজার সৈকত দেখে মুগ্ধ বিদেশি পর্যটকেরা কক্সবাজার সৈকত দেখে মুগ্ধ বিদেশি পর্যটকেরা বিশ্বভ্রমণে বের হওয়া বিদেশি পর্যটকেরা এখন কক্সবাজারের ইনানি সৈকতে। ‘পৃথিবীর বহু দেশ ভ্রমণের সুযোগ হয়েছে। কিন্তু এত সুন্দর সৈকত কোথাও দেখিনি। একদিকে সমুদ্র, অন্যদিকে পাহাড়—এমন দৃশ্য পৃথিবীর কোথাও নেই। পুরো বাংলাদেশই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। যেখানেই যাব, এই সৌন্দর্যের কথা তুলে ধরব।’ তুরস্ক থেক... বিস্তারিত...

উন্নয়ন ও প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে বাংলাদেশ-চট্টগ্রামে ডব্লিউটিও মহাপরিচালক প্যাস্কেল ল্যামি উন্নয়ন ও প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে বাংলাদেশ-চট্টগ্রামে ডব্লিউটিও মহাপরিচালক প্যাস্কেল ল্যামি বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিশ্ববাণিজ্যে স্বল্পোন্নত দেশগুলোকে বহুপক্ষীয় বাণিজ্য শৃঙ্খলায় সুসংহতকরণে বাংলাদেশ সরকারের ভূমিকা প্রশংসনীয়। বিগত বছরগুলোতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে, যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর কন... বিস্তারিত...

নারী শিক্ষায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ-অমর্ত্য সেন নারী শিক্ষায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ-অমর্ত্য সেন নারী শিক্ষায় ভারতের তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। প্রতিবেশী দেশ থেকে অনেক ক্ষেত্রেই শিক্ষা নেওয়ার আছে-কথাগুলো বলেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন। আজ বৃহস্পতিবার শান্তিনিকেতনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আজ থেকে দুদিনব্যাপী বিদ্যালয় শিক্ষায় উদ্ভাবন শীর্ষক এক পর্যাল... বিস্তারিত...

বিদেশীদের চোখে - বাংলা ভাষার আন্তর্জাতিক নীতি বিদেশীদের চোখে - বাংলা ভাষার আন্তর্জাতিক নীতি বাংলা পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা। এ ভাষা ছড়িয়ে আছে বিশ্বময়। আন্তর্জাতিক পরিমণ্ডলে একে দৃশ্যগোচর করার জন্য এখন দরকার একটি নীতি। লিখেছেন আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক এশীয় ইতিহাস বিভাগের সভাপতি ও বাংলাদেশ-গবেষক ভিলেম ভ্যান শেন্ডেল। আমি কথা বলি ডাচ ভাষায়। এটাই আমার মাতৃভাষা। শিশুকালে আমি এই ভ... বিস্তারিত...

যেখানে বাংলাদেশ ভারতকে পেছনে ফেলেছে -অমর্ত্য সেন যেখানে বাংলাদেশ ভারতকে পেছনে ফেলেছে -অমর্ত্য সেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, বাংলাদেশ সব সামাজিক সূচকে ভারতের চেয়ে এগিয়ে গেছে। বাংলাদেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটি লিঙ্গ সমতার উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিয়েছে। তিনি গতকাল শনিবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বেতে জিএল মেহতা স্মারক বক্তৃতায় এ কথা বলেন। অমর্ত্য সেন বল... বিস্তারিত...

কাপ্তাইয়ের সৌন্দর্যে মুগ্ধ আমেরিকান রাষ্ট্রদূত  মজীনা কাপ্তাইয়ের সৌন্দর্যে মুগ্ধ আমেরিকান রাষ্ট্রদূত মজীনা ‘বাংলাদেশকে দেখতে হলে কাপ্তাই আসতে হবে। এ দেশের সব সৌন্দর্য কাপ্তাইয়ে মিশে আছে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা ৯ সেপ্টেম্বর কাপ্তাই ভ্রমণে এসে ওই কথা বলেন। ড্যান মজীনা কাপ্তাই উপজেলার শীলছড়িতে অবস্থিত বেলাওপাড়ার সুধী সমাবেশে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট... বিস্তারিত...

শহরে বিদেশী অতিথি - বাংলাদেশের বন্ধু মিরজাল শহরে বিদেশী অতিথি - বাংলাদেশের বন্ধু মিরজাল বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিরজাল জাইন উদ্দিন। তার উদ্যোগে ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হয়েছে। সংস্কৃতিবান এ মানুষটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করেছেন। তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেওয়া সেরা কর্মকর্তার খেতাব 'ব্যাজ অব লয়্যালিটি' পেয়েছেন।... বিস্তারিত...

শহরে বিদেশী অতিথি -পরিচ্ছন্ন ঢাকা গড়তে জাপানি স্বেচ্ছাসেবক শহরে বিদেশী অতিথি -পরিচ্ছন্ন ঢাকা গড়তে জাপানি স্বেচ্ছাসেবক শহর হবে পরিছন্ন। ঝকঝকে-তকতকে। মৃদুমন্দ বাতাস বইবে। নাগরিকরা বসবাস করবে আনন্দে। কারও মনে নগর নিয়ে থাকবে না কোনো দুঃখ-কষ্ট। আর রাজধানী শহর। সে তো হবে আরও পরিপাটি। কেননা এই শহরের ওপর নির্ভর করে একটি দেশের মর্যাদা। এমন শহর কার না কামনা। প্রতিটি নগরবাসীই এমনটি কামনা করে। কিন্তু আমরা যদি আমাদের ঢা... বিস্তারিত...

দূরের মিডিয়া ও বর্হিবিশ্বে বাংলাদেশ দূরের মিডিয়া ও বর্হিবিশ্বে বাংলাদেশ লেখক: অজয় দাশগুপ্ত আ মাদের দেশটি যে এখন আর আগের অবস্থানে নেই তা মিডিয়াতেই স্পষ্ট। বলছি বিদেশী মিডিয়ার কথা, বাংলাদেশ নিয়ে এককালে দংর্বিপাক আর দুর্যোগের ঘনঘটা দেখতে অভ্যস্তরা মত পাল্টেছেন। মতামত পাল্টানোর এই প্রক্রিয়ার পেছনে কাজ করেছে বাস্তবতা। বাস্তবতার বাইরে কল্পনার জগতে অবিশ্বাসী পশ্চিমারা... বিস্তারিত...

বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় একটি মডেল হয়ে দাঁড়িয়েছে-  মার্কিন কংগ্রেসের শুনানিতে সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় একটি মডেল হয়ে দাঁড়িয়েছে- মার্কিন কংগ্রেসের শুনানিতে সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক ভালো খবর ডেস্ক ॥ বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে বাংলাদেশে র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকা- ও রোহিঙ্গা শরণার্থীদের দেশে ঢুকতে না দেয়ার বিষয়ে শুনানি হয়েছে। এছাড়া শ্রমিক ও বিরোধী দলের আন্দোলন ঠেকাতে নির্যাতনের অভিযোগের বিষয়টিও আলোচনায় আসে। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট... বিস্তারিত...

জাপানের নড়িয়া রাজশাহীর নড়িয়ালে জাপানের নড়িয়া রাজশাহীর নড়িয়ালে নড়িয়াল গ্রামের মানুষের সঙ্গে জাপানি প্রকৌশলী নড়িয়া তাঁর নামের সঙ্গে গ্রামের নামটি প্রায় মিলে যায়। শুধু এ কারণেই জাপান থেকে বিমানে ১৫ হাজার কিলোমিটার পথ উড়ে এলেন বাংলাদেশে। নামের সঙ্গে মিলে যাওয়া গ্রামটি রাজশাহীর তানোর উপজেলায়। রাজশাহী শহর থেকে ৫২ কিলোমিটার উত্তরের একটি নিভৃত গ্রাম এটা। ... বিস্তারিত...

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,বিশ্বশান্তিতে রাখছে অবদান-আমিরা’র সম্বর্ধনায় বান কি মুন- এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,বিশ্বশান্তিতে রাখছে অবদান-আমিরা’র সম্বর্ধনায় বান কি মুন-   জাতিসংঘ মহাসচিব বান কি মুন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বিশ্বশান্তি ও উন্নয়নে অবদান অব্যহত রাখতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ছেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে প্রথম বাংলাদেশি নারী কূটনৈতিক আমিরা হকের নিযুক্তিতে তার সম্মানে আয়োজিত সম্বর্... বিস্তারিত...

জাপানি দম্পতির বাংলাদেশ অভিযান জাপানি দম্পতির বাংলাদেশ অভিযান বাংলাদেশপ্রেমী জাপানি দম্পতি: হিরোকি ওয়াতানাবে ও ম্যায়েওয়াতানাবে ছবি: সৈকত ভদ্র বস্তি আর পথশিশুদের নিয়ে হাজারও প্রশ্ন জেগেছিল এক জাপানি তরুণের মনে। সেই উত্তর খুঁজতেই তরুণ হিরোকি পা রাখলেন বাংলাদেশে। বাংলাদেশের এক ঝাঁক তরুণকে নিয়ে তৈরি করলেন ‘একমাত্রা’ নামের সংগঠন। সঙ্গে এসে যোগ দিলেন জা... বিস্তারিত...

বাংলাদেশ দ্বিতীয় চীন হতে সময় নেবে না : মজিনা বাংলাদেশ দ্বিতীয় চীন হতে সময় নেবে না : মজিনা বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। কেবল মাত্র অবকাঠামো উন্নয়ন হলেই সত্যিকারের উদীয়মান দেশ হিসেবে বিশ্বের কাছে নিজেকে তুলে ধরতে পারবে’ বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত এইচ ই ড্যান ডাব্লিউ মজিনা।   শনিবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত বার্ষিক প্রতিবেদন ২... বিস্তারিত...

বাংলাদেশ এখন অনেক দেশের জন্যই উদাহরণ বাংলাদেশ এখন অনেক দেশের জন্যই উদাহরণ শওকত হোসেন বাংলাদেশ এগোচ্ছে। ১৯৭১ সালেই দেশের ‘সাত কোটি মানুষকে দাবাইয়া রাখতে’ কেউ পারেনি। ৪০ বছর পর সেই মানুষ এখন ১৫ কোটি হয়ে গেছে। মানব উন্নয়নের অনেক সূচকে বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের জন্যই উদাহরণ। এগিয়েছে অর্থনীতিও। বাড়ছে প্রবৃদ্ধি, বেড়েছে মাথাপিছু আয়। বাংলাদেশের মানুষ এখন গড়ে... বিস্তারিত...

মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুদের স্মৃতি এখনো সজীব মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুদের স্মৃতি এখনো সজীব মুক্তিযুদ্ধ জাদুঘরে উপস্থিত সাংবাদিকদের অবাক করে দিয়ে সাবলীল বাংলায় কথা বললেন জাপানের অধ্যাপক সুয়োশি নারা। বাংলা ভাষাতেই তিনি মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং আবেগের কথা বললেন। সুয়োশি নারার সঙ্গে নানা দেশের আরও অনেকেই আছেন, যারা বাংলাদেশ সরকারের অতিথি হিসেবে এখন ঢাকায়। ২৭ মার্চ তাঁদের মুক্তিযুদ্... বিস্তারিত...

সব সামাজিক মাপকাঠিতেই বাংলাদেশের পেছনে ভারত : অমর্ত্য সেন সব সামাজিক মাপকাঠিতেই বাংলাদেশের পেছনে ভারত : অমর্ত্য সেন নিউজ ডেস্ক ঢাকা: নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারত-বাংলাদেশের তুলনা করতে গিয়ে বলেছেন, বাংলাদেশ প্রায় সমস্ত সামাজিক মাপকাঠিতে ভারতকে পেছনে ফেলেছে। মঙ্গলবার আনন্দাবাজার পত্রিকার অনলাইন সংস্করণে অমর্ত্য সেন তার ‘ইউরোপের ভুলটা ভারত করেনি: আমাদের ব্যর্থতাও কিছু কম নয়’ প্রবন্ধে এ... বিস্তারিত...

নেপালে বুয়েটের অনেক সুনাম নেপালে বুয়েটের অনেক সুনাম সন্ধ্যাবেলা। বুয়েট ক্যাম্পাস। কনকনে শীত উপেক্ষা করে চার-পাঁচ বন্ধু মিলে আড্ডা দিচ্ছে। কখনও পড়াশোনা, আবার কখনও পড়াশোনার বাইরে বিভিন্ন বিষয় নিয়ে তুমুল আড্ডা চলছে। এর মধ্যে একজনের বাংলায় কথা বলার ধরন দেখে কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করতেই বলে উঠলেন, ‘আমি ভিনদেশি’। শুরু হল আমাদের আলাপ। জানা গেল ... বিস্তারিত...

ওয়াহিদা রেহমান: বাংলাদেশের বন্ধু ওয়াহিদা রেহমান: বাংলাদেশের বন্ধু ওয়াহিদা রেহমান আজ তাঁর জন্মদিন নয়। ডিসেম্বর মাসেও জন্মাননি তিনি। জন্মেছিলেন ভারতের মাদ্রাজের চিঙ্গলেপুটে, ১৯৩৬ সালের মে মাসের ১৪ তারিখে। তবুও মাসটা ডিসেম্বর বলেই সম্ভবত তাঁর কথা মনে পড়ল। পঞ্চাশ, ষাট এমনকি সত্তরের দশকজুড়ে ভারতীয় চলচ্চিত্রের দাপুটে অভিনেত্রী ওয়াহিদা রেহমান। বলা হয়, ভারতীয় ... বিস্তারিত...

আমাদের বিজয় দিবস-পাকিস্তানিরা কী ভাবে আমাদের বিজয় দিবস-পাকিস্তানিরা কী ভাবে   হাসান ফেরদৌস | বিজয় দিবস আমাদের জন্য গভীর আনন্দের ও গর্বের, কিন্তু পাকিস্তানের কাছে তা এক মহা বিপর্যয়, এ হলো তাদের ‘নাকবা’। একটি পাকিস্তানি ওয়েব পত্রিকায় ষোলই ডিসেম্বর উপলক্ষে একটি সংক্ষিপ্ত লেখায় আমি মন্তব্য করেছিলাম, বাঙালির এই বিজয়ের সঙ্গে আপনারা যত দিন সংহতি বোধ না করবেন এবং একাত্তর... বিস্তারিত...

বিদেশি সহযোদ্ধা- একাত্তরের প্রিয় কণ্ঠ মার্ক টালি বিদেশি সহযোদ্ধা- একাত্তরের প্রিয় কণ্ঠ মার্ক টালি একাত্তরের প্রিয় বন্ধু ও প্রিয় কণ্ঠ মার্ক টালি। একাত্তরে দুজন সচেতন বাঙালির দেখা হলেই একটি প্রশ্ন উঠে আসত— বিবিসি শুনেছেন? তারপর কী বলেছেন মার্ক টালি? মুক্তিরা নাকি ওদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে! ইয়াহিয়ার বারোটা বাজতে আর বাকি নেই! ঢাকায় পাওয়ার স্টেশন উড়িয়ে দিয়েছে! কে আবার—আমাদের ছেলেরাই... বিস্তারিত...

ডেনিশ রাজকন্যার ঢাকাদর্শন ডেনিশ রাজকন্যার ঢাকাদর্শন ঢাকায় থাকি প্রতিবেদক বুড়িগঙ্গা নদীর তীরে ডেনমার্কের রাজকন্যা ‘বাংলার জমিদারি আমলে এই বাড়িগুলো করা। এই বাড়ির নাম রূপলাল হাউস। এর পাশেই একসময় বহমান ছিল বুড়িগঙ্গা নদী। কালের বিবর্তনে বাড়ি থেকে বুড়িগঙ্গা এখন অনেক দূরে চলে গেছে। মানুষের নির্বিচার ব্যবহারে ধ্বংস হচ্ছে বাড়িটি।’ এভাবেই ডেনমার্... বিস্তারিত...

মানুষের ধাক্কায় মাটিতে পড়ে গিয়েছিলাম লালি শেওনাজ। কিছুদিন হল ঢাকায় এসেছেন একটি বেসরকারি এনজিও সংস্থায় চাকরির সুবাদে। ঢাকায় আসার প্রথম দিককার দিনগুলোতে মার্কেটে গিয়ে তো লালির ভয় পাওয়ার উপক্রম। এত মানুষ ঢাকা নগরে! ঢাকার রাস্তার ফুটপাত দিয়ে হাঁটার সময় মানুষের ধাক্কা খেয়ে তো একবার মাটিতেই পড়ে গিয়েছিলেন। সেই থেকে মার্কেটগুলোর দ... বিস্তারিত...

উন্নয়ন ও আগ্রগতির বাংলাদেশ উন্নয়ন ও আগ্রগতির বাংলাদেশ পিয়েরে ল্যান্ডেল-মিলস: বাংলাদেশে বিশ্বব্যাংকের সাবেক আবাসিক প্রতিনিধি বিশেষ সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে প্রথম আলো তার ১২ বছরের সাফল্য উদ্যাপন করতে যাচ্ছে। এ আয়োজনে যুক্ত হতে পেরে আমি খুব আনন্দিত। নাগরিক স্বাধীনতা রক্ষা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার চাবিকাঠি হচ্ছে একটি মুক্ত, সৎ ও নির্ভীক সংবাদ... বিস্তারিত...

বিজয়ের ৪০ বছর: বিদেশি সহযোদ্ধা অকৃত্রিম বন্ধু আঁদ্রে মালরো বিজয়ের ৪০ বছর: বিদেশি সহযোদ্ধা অকৃত্রিম বন্ধু আঁদ্রে মালরো সুমন কায়সার মহান মুক্তিযুদ্ধে যে বিশিষ্ট বিদেশিরা নিজ উদ্যোগে বাংলাদেশের সমর্থনে এগিয়ে এসেছিলেন, তাঁদের মধ্যে সম্ভবত সবচেয়ে বর্ণাঢ্য ব্যক্তিত্ব আঁদ্রে মালরো। মহান এই ফরাসি লেখক-রাজনীতিক-সৈনিক যুদ্ধবিমান ও ট্যাংক চালিয়েছেন, স্পেনের বিপ্লবীদের সহায়তায় চাঁদা তুলতে গেছেন আটলান্টিক পেরিয়ে মার্কি... বিস্তারিত...

জর্জ হ্যারিসন ও দ্য কনসার্ট ফর বাংলাদেশ জর্জ হ্যারিসন ও দ্য কনসার্ট ফর বাংলাদেশ   মতিউর রহমান জর্জ হ্যারিসন এক. আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্... বিস্তারিত...

শাহজাহানের খোঁজে -ভারতীয় মিত্রবাহিনীর সেনা কর্মকর্তা অশোকভার্মার হৃদয় ছোঁয়া কাহিনী  শাহজাহানের খোঁজে -ভারতীয় মিত্রবাহিনীর সেনা কর্মকর্তা অশোকভার্মার হৃদয় ছোঁয়া কাহিনী   ৪০ বছর পর সেই মুকুন্দপুরের মাটিতেই একসঙ্গে ’৭১ সালের দুই সহযোদ্ধা: বীর প্রতীক শাহ্জামান মজুমদার (ডানে) এবং মেজর জেনারেল (অব.) অশোক ভার্মা কিশোর মুক্তিযোদ্ধা শাহজাহানের মাঝে কেবল সহযোদ্ধাই নয়, ভারতীয় মিত্রবাহিনীর সেনা কর্মকর্তা অশোক ভার্মা খুঁজে পেয়েছিলেন সন্তানের মুখ। মুক্তিযুদ্ধের ৪০ বছর প... বিস্তারিত...

বাংলাদেশকে নিয়ে দুটি কথা বাংলাদেশকে নিয়ে দুটি কথা দেব মুখার্জি: বাংলাদেশে প্রাক্তন ভারতীয় হাই কমিশনার বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার অনেক বছর আগে থেকেই বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক। ১৯৬৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমি ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মরত ছিলাম, পূর্ব পাকিস্তানের ঘটনাপ্রবাহের ধারা—আগরতলা ষড়যন্ত্র মাম... বিস্তারিত...

হামিদ মির - আমি বাংলাদেশকে ভালোবাসি হামিদ মির - আমি বাংলাদেশকে ভালোবাসি   হামিদ মির: নির্বাহী সম্পাদক, জিয়ো টিভি, পাকিস্তান ইসলামাবাদ। সোহরাব হোসেন পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার। কয়েক দিন আগে এক নৈশভোজে আমন্ত্রিত হয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে গেলে তাঁর সঙ্গে পরিচয় হয় আমার। মালয়েশীয় হাইকমিশনার দাতো আহমেদ আনোয়ার আদনান সোহরাব হোসেনের সঙ্গে আমাকে পরিচয় করি... বিস্তারিত...

জেএফআর জ্যাকব -আমার স্মৃতিতে বাংলাদেশ জেএফআর জ্যাকব -আমার স্মৃতিতে বাংলাদেশ   জেএফআর জ্যাকব একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে দেশের মানুষের সঙ্গে বিদেশিরাও তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের কেউ এখানে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন, কেউ সরাসরি আমাদের মুক্তিযুদ্ধে শরিক হয়েছেন, কেউ স্বেচ্ছাসেবী হিসেবে এখনো কাজ করে যাচ্ছেন। আবার কেউ সাংবাদিকত... বিস্তারিত...

তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধির পথে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধির পথে   উইলিয়াম বি. মাইলাম প্রথম আলোর দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে দেশটির সঙ্গে প্রথম সুপরিচিত হওয়ার পর থেকে শুরু করে বাংলাদেশের বিগত দুই দশককে আমি কীভাবে মূল্যায়ন করি, তার ওপর একটি ক্ষুদ্র নিবন্ধ লিখে সাহায্য করার অনুরোধ জানিয়েছে। গত দুই দশকে বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য অবশ্যই খোদ প্র... বিস্তারিত...

 খাদ্য নীতি, পরিকল্পনা ও বিনিয়োগে বাংলাদেশের সাফল্য অনুসরণীয়  খাদ্য নীতি, পরিকল্পনা ও বিনিয়োগে বাংলাদেশের সাফল্য অনুসরণীয়   লেখক: শাইখ সিরাজ একান্ত সাক্ষাত্কারে এফএও’র উপ মহাপরিচালক মনোজ জুনেজা মনোজ জুনেজা। জন্মসূত্রে ভারতীয়। পড়াশুনা করেছেন লন্ডন স্কুল অব ইকোনোমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্সে অর্থনীতি বিষয়ে। কর্মজীবন শুরু করেন ১৯৮১ সালে লন্ডনের আর্থার এন্ডারসন এন্ড কোম্পানিতে বিজনেস কনসালট্যান্ট ও সিনিয়র অডিটর... বিস্তারিত...

স্প্যানিশ শিল্পী, মিগেলের দেখা বাংলাদেশ আশীষ-উর-রহমান ছবির ক্যাপশনটি পরিষ্কার বাংলায় নিজেই বললেন শিল্পী মিগেল অলিভার: ও মাঝি ভাই, আমারে পার করবানি। খোলা ছবির খাতা। তাতে দুই পাতা জুড়ে আবহমান বাংলার এক চিরচেনা ছবি। একপাশে নৌকা বেয়ে যাচ্ছে মাঝি, অন্যপাশে নদীতীরে দাঁড়িয়ে হলুদ শাড়ি পরা গাঁয়ের বধূ। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। ছবির খা... বিস্তারিত...

বান কি মুনের বাংলাদেশ সফর - জাতিসংঘ থেকে মোবারকপুর বান কি মুনের বাংলাদেশ সফর - জাতিসংঘ থেকে মোবারকপুর   আকমল হোসেন, মৌলভীবাজার | এতকাল ধারেকাছের মানুষরাই হয়তো মোবারকপুর নামের গ্রামটিকে চিনতেন। জাতিসংঘের মহাসচিবের সফর রাতারাতি মোবারকপুরকে নিয়ে এসেছে পাদপ্রদীপের আলোয়। বিস্তারিত এবারের মূল রচনায় ১৫ নভেম্বরের (২০১১) সকাল। মোবারকপুর। বাংলাদেশের আর দশটা গ্রামের মতোই শান্ত, ছায়াময় একটা গ্রাম। সক... বিস্তারিত...

সলভিনের বাংলা   ফ্রাঁসোয়া বালতাজার সলভিনের (১৭৬০-১৮২৪) জন্ম বেলজিয়ামের আইন্টরেপে। বেশ ধনাঢ্য পরিবারে বেড়ে ওঠা মেরিন পেইন্টার হিসেবে পেশা শুরু করেন। কিন্তু ইউরোপে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে ভাগ্য বিপর্যয় ঘটে সলভিনের, ভাগ্যান্বেষনে তিনি আসেন ভারতবর্ষে। ১৭৯১ থেকে ১৮০৩ পর্যন্ত তিনি ছিলেন কলকাতায়। এ সময়ে পুরো ... বিস্তারিত...

বাংলাদেশে এসেছি স্বপ্ন নিয়ে: নতুন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছি স্বপ্ন নিয়ে: নতুন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। এতে শুধু যুক্তরাষ্ট্র ও বাংলাদেশই নয়, পুরো অঞ্চলই উপকৃত হবে। ঢাকায় এসে দায়িত্ব পালনকালে তাঁর অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে আজ শনিবার দুপুরে তিনি... বিস্তারিত...

বাংলাদেশকে ভুলব না,রাজিত মিত্তার বাংলাদেশকে ভুলব না,রাজিত মিত্তার   কূটনৈতিক প্রতিবেদক বাংলাদেশের মানুষের আতিথেয়তা কখনো ভোলার নয়। এখানকার মানুষের ভালোবাসা, অন্তরঙ্গতা চিরকাল আমার মনে থাকবে। কখনো ভুলবার নয়, ভুলব না। এ মন্তব্য ভারতের বিদায়ী হাইকমিশনার রাজিত মিত্তারের। দুই বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে ১ নভেম্বর দিলি্ল ফিরছেন তিনি। এ উপলক্ষে গতকাল দুপুরে ভারতীয... বিস্তারিত...

abohoman

solid

আর্কাইভ

যোগাযোগ

পাঠক সংখ্যা

169904
TodayToday594
This weekThis week4753
This monthThis month20638
Guests 2