জাপানের প্রখ্যাত দৈনিক পত্রিকা ‘দি মাইনিচি ডেইলি নিউজ’এ বাংলাদেশের ভারী শিল্পের অগ্রগতির উচ্ছ্বসিত প্রশংসা

জাপানের প্রখ্যাত দৈনিক পত্রিকা দি মাইনিচি ডেইলি নিউজএ বাংলাদেশের ভারী শিল্পের অগ্রগতির উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে। ১০ মার্চ পত্রিকাটিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে ভারী শিল্পায়নের ব্যাপক প্রসার হচ্ছে।

বাংলাদেশের এই অগ্রগতিতে মুগ্ধ হয়ে বর্তমানে জাপানি প্রতিষ্ঠানগুলো ক্রমেই এদেশের শিল্পায়নের প্রতি আগ্রহী হয়ে উঠছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।

বাংলাদেশের স্থানীয় কোম্পানিগুলো বর্তমানে ভারী শিল্প স্থাপনের জন্য ব্যাপকভাবে এগিয়ে আসছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বাংলাদেশি শিল্প উদ্যোক্তাদের এই উদ্যোগ ১৬ কোটির বেশি জন অধ্যুষিত এশিয়ার অন্যতম প্রতিশ্রুতিশীল এই বাজারে প্রবেশের ক্ষেত্রে জাপানি শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কোম্পানিগুলোর জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ সময় প্রতিবেদনে বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বাংলাদেশের শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর তালিকার শীর্ষে অবস্থানকারী হিসেবে উল্লেখ করা হয়।


প্রতিষ্ঠানটি এখন আরো বিস্তৃত হয়ে বাংলাদেশের মধ্যে প্রথম বেসরকারি উদ্যোগে গাড়ি উৎপাদনের পরিকল্পনা করছে বলে প্রতিবেদনে জানানো হয়।

২০০৬ সালে প্রথম উৎপাদনে যাওয়া প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের প্রথম দেশীয় ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে প্রতিষ্ঠানটি আগামী বছর নাগাদ গাড়ি উৎপাদনে যাওয়ার আশা করছে বলে দি মাইনিচি ডেইলি নিউজজানায়।

পত্রিকার প্রতিবেদনে বস্ত্র খাতকে বাংলাদেশের প্রধান শিল্প হিসেবে উল্লেখ করে বাংলাদেশের স্থানীয় বাজারকে মূলত আমদানিকেন্দ্রিক বলে জানানো হয়। কিন্তু এর পাশাপাশি বাংলাদেশের নিজস্ব শিল্প উৎপাদক প্রতিষ্ঠানগুলোর প্রসারণ সম্বন্ধেও ভূয়সী প্রশংসা করা হয়।


প্রতিবেদনে ওয়ালটন সম্বন্ধে বলা হয়- তারা ইতোমধ্যেই স্থানীয় বাজারের একটি বিশাল অংশকে তাদের উৎপাদিত স্বল্পমূল্যের পণ্যের মাধ্যমে দখল করে এখন মোটরসাইকেল উৎপাদন শুরু করেছে। এভাবেই ওয়ালটনসহ বাংলাদেশের শিল্প উৎপাদনকারী অন্য প্রতিষ্ঠানগুলো দেশটির অন্যতম রফতানিকারক হয়ে উঠছে বলেও তুলে ধরা হয় প্রতিবেদনে।

প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক সাফল্যকে তুলে ধরা হয়। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ প্রায় ৬ শতাংশ প্রবৃদ্ধি লাভ করছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়- বাংলাদেশ সরকার নতুন নতুন বিশেষ অর্থনৈতিক এলাকা নির্মাণের মাধ্যমে দেশের ভারী শিল্প খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

এশিয়ার অন্যতম প্রতিশ্রুতিশীল এই বাজারে নিজেদের উপস্থিতি জোরদারের জন্য জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন বা জেইটিআরও প্রেরিত একটি জাপানি বাণিজ্যিক প্রতিনিধিদল ফেব্রুয়ারি মাসে ঢাকা সফর করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গাড়ির যন্ত্রাংশ এবং ইলেক্ট্রনিক্স নির্মাতাসহ প্রায় ৪০টি জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধি ওই সফরে অংশগ্রহণ করে। সফরের মাধ্যমে বাংলাদেশের সস্তা শ্রম এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি জাপানি ব্যবসায়ী মহলের মনোযোগ আকর্ষণের বিষয়টি প্রতিফলিত হয় বলে তুলে ধরা হয় প্রতিবেদনে।

এ প্রসঙ্গে জেইটিআরওর ঢাকা কার্যালয়ের প্রধানের বক্তব্য প্রতিবেদনে তুলে ধরা হয়। তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে ব্যবসা সংক্রান্ত খোঁজখবর ও পরামর্শ নেওয়ার জন্য তাদের অফিসে জাপানি কোম্পানিগুলোর যোগাযোগ করার হার ২০০৬ সালের পর থেকে প্রায় দ্বিগুণ হয়েছে।


এছাড়া প্রতিবেদনে ওয়াল্টনের পাশাপাশি বাংলাদেশের অন্যান্য দ্রুতসম্প্রসারনশীল শিল্প যেমন জাহাজ নির্মাণ খাত সম্বন্ধেও উচ্ছ্বসিত প্রশংসা করা হয়।

বাংলাদেশের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ইতোমধ্যেই বাংলাদেশি প্রকৌশলী এবং স্থানীয় প্রযুক্তির মাধ্যমে দেশের বাইরে বিশেষ করে ইউরোপে উল্লেখযোগ্য পরিমাণ ছোট ও মাঝারি নৌযান নির্মাণের কার্যাদেশ লাভ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জাপানি পত্রিকায় এই প্রতিবেদন প্রকাশের ঘটনা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির আন্তর্জাতিক স্বীকৃতিকেই প্রতিষ্ঠা করে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশীয় শিল্পপন্য উৎপাদনকারী যেমন ওয়ালটনের মতো প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত পণ্যের মাধ্যমে শুধু দেশের শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করছে না বরং তা আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে স্বমহিমায় উপস্থাপন করছে।

Share/Save/Bookmark

উইকিপিডিয়া ও গিনেস বুকে শাহবাগ আন্দোলন উইকিপিডিয়া ও গিনেস বুকে শাহবাগ আন্দোলন অনলাইনে সার্চ দিলেই আন্দোলনের সব খবর ।এবার শাহবাগ আন্দোলন উইকিপিডিয়া ও গিনেস বুকে স্থান পেয়েছে। আন্তর্জাতিক তথ্যকোষ উইকিপিডিয়ায় শাহবাগ ‘প্রোটেস্ট’ নামে রয়েছে। যে কেউ শাহবাগ আন্দোলনের সব খবর বিশ্ব তথ্যকোষ উইকিপিয়াতে ঢুকলেই পেয়ে যাবেন। একই সঙ্গে কোন দেশেই টানা ২১ দিন এ রকম আন্দোলন হয়নি। এ কা... বিস্তারিত...

শাহবাগের গণজাগরণ নিয়ে ‘দ্য ইকোনমিস্ট’ এর ইতিবাচক প্রতিবেদন শাহবাগের গণজাগরণ নিয়ে ‘দ্য ইকোনমিস্ট’ এর ইতিবাচক প্রতিবেদন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে চলমান গণজাগরণ নিয়ে এবার একটি ইতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়েছে লন্ডনভিত্তিক সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’ এর নতুন সংখ্যায় (১৬ ফেব্রুয়ারি)। ‘বাংলাদেশ: গণঅসন্তোষ’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে: বিগত দুই দশকের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শ্... বিস্তারিত...

শাহবাগ আন্দোলনের প্রশংসা গার্ডিয়ানে শাহবাগ আন্দোলনের প্রশংসা গার্ডিয়ানে শাহবাগে তরুণ প্রজন্মের আন্দোলনের প্রশংসা এবার প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের। গতকাল রোববার 'দি অ্যাগোনিজ অব বাংলাদেশ কাম টু লন্ডন' শীর্ষক প্রতিবেদনে এ আন্দোলনের প্রশংসা করে এটাকে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার সুযোগ বলে উল্লেখ করা হয়। শাহবাগ আন্দোলন ও লন্ডনে এর প্রভাব নিয়ে প্রতিবেদনটি লিখে... বিস্তারিত...

আঞ্চলিক শক্তি হিসেবে দৃশ্যমান হয়ে উঠছে বাংলাদেশ-ইকোনমিস্টে আঞ্চলিক শক্তি হিসেবে দৃশ্যমান হয়ে উঠছে বাংলাদেশ-ইকোনমিস্টে ইকোনমিস্টের দৃষ্টিতে- পরমাণু বিদ্যুত কেন্দ্র স্থাপন ও সাবমেরিন ক্রয় বড় পদক্ষেপ বিদ্যুত ঘাটতি মোকাবেলায় পারমাণবিক বিদ্যুত কেন্দ্র স্থাপন সরকারের একটি শুভ উদ্যোগ। তবে ঋণ বাতিলের পর পদ্মা সেতু নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে তা পদ্মা ও যমুনার ওপারের তিন কোটি মানুষের জন্য বেদনাদায়ক ঘটনা। যুক্ত... বিস্তারিত...

বিবিসির প্রতিবেদন-কক্সবাজার সৈকত হতে পারে থাইল্যান্ডের পাতায়া বিবিসির প্রতিবেদন-কক্সবাজার সৈকত হতে পারে থাইল্যান্ডের পাতায়া প্রাচীন সৈকত, সারিবদ্ধ নারিকেল গাছ, সূর্যের ঝলমলে আলো আর গ্রীষ্মকালীন জলবায়ু—কি নেই কক্সবাজারে? একটি আদর্শ অবকাশযাপন কেন্দ্রে যা যা থাকা দরকার, তার সবই আছে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এ সৈকতে। ১০০ কিলোমিটারেরও বেশি সৈকত নিয়ে কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সৈকত। এই দীর্ঘ সৈকতের অনে... বিস্তারিত...

তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ এখন পাওয়ার হাউস তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ এখন পাওয়ার হাউস ওয়ালমার্টের মতো বিশ্বসেরা বিক্রেতারা ঢাকায় স্থাপন করেছে ‘উৎস অফিস’ বিশ্বে তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশ এখন ‘পাওয়ার হাউসে’ পরিণত হয়েছে। বৈশ্বিক পোশাক রফতানির ক্ষেত্রে এ দেশটি এখন চীনের পরেই, দ্বিতীয় স্থানে উঠে এসেছে। ফলে বিশ্বের নামীদামী সব খুচরা বিক্রেতা তাদের পোশাকের উৎস হিসেবে বাংলাদেশে... বিস্তারিত...

নিউইয়র্ক টাইমসে বাংলাদেশি নারী গার্মেন্ট শ্রমিকদের প্রশংসা নিউইয়র্ক টাইমসে বাংলাদেশি নারী গার্মেন্ট শ্রমিকদের প্রশংসা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নারী শ্রমিকদের পারদর্শিতার প্রশংসা করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস। স্বল্প মজুরি সত্ত্বেও তাদের চমত্কার সার্ভিসে বর্তমান বিশ্বে তৈরি পোশাক রফতানির বাজারে ভারতকে হটিয়ে দ্বিতীয় অবস্থান দখল করেছে বাংলাদেশ। নিউইয়র্ক থেকে এনা জানায়, গতকাল বাংলাদেশের গার্ম... বিস্তারিত...

বিশ্বে সবচেয়ে শারীরিকভাবে সক্রিয় বাংলাদেশীরা বিশ্বে সবচেয়ে শারীরিকভাবে সক্রিয় বাংলাদেশীরা বিশ্বখ্যাত বিজ্ঞান গবেষণা সাময়িকী ল্যানসেটের সর্বসাম্প্রতিক গবেষণামতে, বিশ্বের যে কোনো দেশের মানুষের তুলনায় বাংলাদেশের মানুষ শারীরিকভাবে সবচেয়ে সক্রিয়। আর শারীরিক সক্রিয়তায় সবচে পিছিয়ে আছে ইউরোপের দেশ মাল্টা। গত মঙ্গলবার প্রকাশিত সংখ্যায় ‘বিশ্ব স্বাস্থ্য’ বিভাগে এ বিষয়ে একটি গবেষণা প্রতি... বিস্তারিত...

টাইমের চোখে ‘হিরো’ রিজওয়ানা টাইমের চোখে ‘হিরো’ রিজওয়ানা পরিবেশ রক্ষায় নিবেদিতপ্রাণ সৈয়দা রিজওয়ানা হাসান। পেশায় পরিবেশ আইনবিদ। পরিবেশ রক্ষায় ব্যাপক অবদান রাখায় বিশ্বখ্যাত টাইম সাময়িকী তাঁকে দিয়েছে ‘হিরোজ অব এনভায়রনমেন্ট’ খেতাব। এই পুরস্কার পাওয়ার পর রিজওয়ানা হাসানের কিছু শত্রু সক্রিয় হয়ে ওঠে। তাঁর হাড়গোড় গুঁড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয... বিস্তারিত...

কক্সবাযার- দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় এক পর্যটন কেন্দ্র-নিউইয়র্ক টাইমস অবলম্বনে কক্সবাযার- দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় এক পর্যটন কেন্দ্র-নিউইয়র্ক টাইমস অবলম্বনে   লেখক: অলক বিশ্বাস বাংলাদেশের সর্ব দক্ষিণের শহর কক্সবাজারের সমুদ্র সৈকতে গড়ে উঠছে অসংখ্য হোটেল ও রিসোর্ট। বিলাসবহুল হোটেলের পাশাপাশি প্রয়োজন সমুদ্র সৈকতে আকর্ষণীয় অবকাশ যাপন কেন্দ্র। এটা করতে পারলে বাংলাদেশ এশীয়দের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান স্থান হিসাবে বিবেচিত হতে পারে। এসব দিক বি... বিস্তারিত...

জাপানের প্রখ্যাত দৈনিক পত্রিকা ‘দি মাইনিচি ডেইলি নিউজ’এ বাংলাদেশের ভারী শিল্পের অগ্রগতির উচ্ছ্বসিত প্রশংসা জাপানের প্রখ্যাত দৈনিক পত্রিকা ‘দি মাইনিচি ডেইলি নিউজ’এ বাংলাদেশের ভারী শিল্পের অগ্রগতির উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে। ১০ মার্চ পত্রিকাটিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে ভারী শিল্পায়নের ব্যাপক প্রসার হচ্ছে। বাংলাদেশের এই অগ্রগতিতে মুগ্ধ হয়ে বর্তমানে জাপানি প্রতিষ্ঠানগুলো ক্রমেই এদেশ... বিস্তারিত...

সংবাদপত্রে ১৯৭১ সংবাদপত্রে ১৯৭১ শেরিফ আল সায়ার বাংলানিউজটোয়েন্টিফোর.কম ভুটানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখাটি শুরু করতে চাই। একাত্তরের ৬ ডিসেম্বর বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দেয় হিমালয় ঘেঁষে দাঁড়িয়ে থাকা রাষ্ট্র ভুটান। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকের এক কোণায় খুব ছোট্ট একটি সংবাদ শিরোনাম ছিল ‘ভুটান কর্তৃক বাংলাদে... বিস্তারিত...

বাঙালির সংগ্রামে-সমরে বিদেশি গণমাধ্যম বাঙালির সংগ্রামে-সমরে বিদেশি গণমাধ্যম এবিএম মূসা | বেতারে সংবাদ শুনছেন মুক্তি-সংগ্রামী শিল্পীরা: তারেক মাসুদ পরিচালিত ‘মুক্তির গান’ চলচ্চিত্রের একটি দৃশ্য সত্তরের নভেম্বরে ১২ তারিখ রাতে জলোচ্ছ্বাসে আর প্রবল ঘূর্ণিঝড়ে প্লাবিত ও বিধ্বস্ত হলো তৎকালীন পূর্ব পাকিস্তানের দ্বীপাঞ্চল ও উপকূলীয় বিস্তীর্ণ এলাকা। সব ধরনের যোগাযোগবিচ্ছিন্ন এ... বিস্তারিত...

বিদেশি পএিকায় বাংলাদেশ ও অন্যান্য প্রসঙ্গ বিদেশি পএিকায় বাংলাদেশ ও অন্যান্য প্রসঙ্গ আশাবাদী, তবে ভয়ও পিছু ছাড়ছে না হাসান ফেরদৌস: যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও লেখক একসময় বাংলাদেশ বলতেই বোঝাত তিন দ—দারিদ্র্য, দুর্যোগ ও দুর্নীতি। ক্রমেই বাংলাদেশের সেই ইমেজ বদলাচ্ছে। কথাটা বোঝানোর জন্য ২০ বছর আগের একটি ঘটনার কথা বলি। তখন আমি সদ্য আমেরিকায়, দেশটাকে ঠিকমতো বোঝাও হয়ে ওঠেনি। একদি... বিস্তারিত...

abohoman

solid

আর্কাইভ

যোগাযোগ

পাঠক সংখ্যা

167045
TodayToday188
This weekThis week1894
This monthThis month17779
Guests 12