বাংলাদেশ এখন অনেক দেশের জন্যই উদাহরণ

শওকত হোসেন

বাংলাদেশ এগোচ্ছে। ১৯৭১ সালেই দেশের ‘সাত কোটি মানুষকে দাবাইয়া রাখতে’ কেউ পারেনি। ৪০ বছর পর সেই মানুষ এখন ১৫ কোটি হয়ে গেছে। মানব উন্নয়নের অনেক সূচকে বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের জন্যই উদাহরণ। এগিয়েছে অর্থনীতিও। বাড়ছে প্রবৃদ্ধি, বেড়েছে মাথাপিছু আয়।

বাংলাদেশের মানুষ এখন গড়ে আগের চেয়ে বেশি দিন বেঁচে থাকছে। মাতৃমৃত্যুর হার কমেছে, ছেলেমেয়েদের স্কুলে যাওয়ার সংখ্যা বেড়েছে, মেয়েরাও বিভিন্ন ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে।
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন। স্বাধীনতার পর দীর্ঘ প্রায় ৩০ বছর সাহায্যনির্ভর বাংলাদেশকে ‘ইন্টারন্যাশনাল বাস্কেট কেস’ হয়ে থাকতে হয়েছে। সেই বাংলাদেশের সাফল্য নিয়ে এখন লিখছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। বিশ্বে এখন ভারতের পরিচয় উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে। আর বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশ বা এলডিসি। এই দুই দেশ নিয়ে গত নভেম্বরে অমর্ত্য সেন লিখেছেন, ‘গত ২০ বছরে ভারত বাংলাদেশের তুলনায় বেশি সম্পদশালী হয়েছে। বাংলাদেশের তুলনায় ভারতের মাথাপিছু আয় ১৯৯০ সালে ছিল ৬০ শতাংশ বেশি এবং ২০১০ সালে তা বেড়ে হয়েছে ৯৮ শতাংশ বেশি। কিন্তু একই সময় বাংলাদেশ অনেকগুলো সামাজিক সূচকে ভারতকে ছাড়িয়ে গেছে। বেশির ভাগ সামাজিক সূচকেই বাংলাদেশ ভারতের তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছে, যদিও দেশটির মাথাপিছু আয় ভারতের অর্ধেকেরও কম।’

বেড়েছে অর্থনীতির আকার: স্বাধীনতার পর থেকে শুরু করে দীর্ঘ ২৫ বছর পর্যন্ত বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার সাড়ে চার শতাংশের বেশি বাড়েনি। এর মধ্যে ১৯৭৩-৭৪ থেকে ১৯৭৯-৮০ সময়ে প্রবৃদ্ধির হার ছিল মাত্র গড়ে ৩ দশমিক ৮ শতাংশ। পরের ১০ বছর জিডিপি বেড়েছে প্রায় পাঁচ শতাংশ হারে। এর পর থেকে জিডিপি প্রবৃদ্ধির হার ছাড়িয়ে গেছে ছয় শতাংশ। সর্বশেষ প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭ শতাংশ। ১৯৭২ সালে বাংলাদেশ ছিল চার হাজার ৯৮৫ কোটি টাকার অর্থনীতি। এখন বাংলাদেশের অর্থনীতি সাত লাখ ৮৭ হাজার ৪৯৫ কোটি টাকার।

পাঁচ বছর আগেও বাংলাদেশের মানুষের মাথাপিছু জাতীয় আয় ছিল ৪৭৬ ডলার, এখন ৭৫৫ ডলার। ১৯৭২ সালে মাথাপিছু আয় ছিল মাত্র ৬৭১ টাকা, এখন তা ৫৩ হাজার ২৩৬ টাকা। ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে (পিপিপি) বাংলাদেশ এখন ২৮৩ বিলিয়ন ডলারের বাজার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তালিকায় পিপিপির ভিত্তিতে জিডিপির হিসাবে বিশ্বের ১৮৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৪২তম।

১৯৭২-৭৩ সময় সরকার রাজস্ব আয় করতে পেরেছিল মাত্র ২৮৫ কোটি ৩৮ লাখ টাকা আর রাজস্ব ব্যয় ছিল ২১৮ কোটি ৪৩ লাখ টাকা। আর এখন সরকারের রাজস্ব আয় এক লাখ ১৮ হাজার ৩৮৫ টাকা এবং ব্যয় এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা। স্বাধীনতার পরপর সাধারণ মানুষের উন্নয়নের জন্য সরকার ’৭২-৭৩ সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) হিসাবে ব্যয় করেছিল ৩১৪ কোটি টাকা, আর এবার ব্যয় হচ্ছে ৪০ হাজার ৫০০ কোটি টাকা।

সাহায্য নয়, বাণিজ্যনির্ভর বাংলাদেশ: অধ্যাপক রেহমান সোবহান ১৯৮২ সালে লিখেছিলেন, ‘বাংলাদেশ আজ চরম অনিশ্চয়তার সম্মুখীন। তার রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা দুর্যোগের মুখোমুখি। মনে হয়, সমাজ যেন আজ ঋণের টাকায় এবং ধার করা সময়ের ওপর বেঁচে আছে।...আমাদের দেশের বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, আমদানি নীতিমালা, খাদ্যনীতি ইত্যাদি সবকিছুই ওয়াশিংটন, লন্ডন, বন, টোকিও ও রিয়াদের রাজনৈতিক আবহাওয়ার ওপর নির্ভরশীল এবং আমাদের সরকারকে বসে থাকতে হয় ওই রাজধানীগুলোর দয়া-দাক্ষিণ্যের ওপর।’
সত্তরের দশকে বাংলাদেশ ছিল পুরোপুরিই সাহায্যনির্ভর একটি দেশ। সাহায্যনির্ভরতা প্রকট হয় আশির দশকের পুরোটা সময়। সামরিক শাসন বাংলাদেশকে পরনির্ভর করতে বড় ধরনের ভূমিকা রেখেছে। ১৯৮১-৮২ অর্থবছরে বাংলাদেশের নেওয়া মোট বৈদেশিক ঋণ ছিল জিডিপি প্রায় ছয় শতাংশ। এর বিপরীতে সে সময় রপ্তানি আয় ছিল জিডিপির সাড়ে তিন শতাংশের সামান্য বেশি, প্রবাসী-আয় বা রেমিট্যান্স ছিল আরও কম, প্রায় দুই শতাংশ।

নব্বইয়ের দশকে পরিস্থিতি ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করে। বাড়তে থাকে বাণিজ্যনির্ভরতা। নব্বইয়ের দশকে সাহায্যনির্ভর বাংলাদেশ বাণিজ্যনির্ভর বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছিল, পরবর্তী দশকে এসে তা অনেকটাই সংহত হয়েছে। ফলে এখন বাংলাদেশের বৈদেশিক সাহায্য জিডিপির মাত্র দুই শতাংশ, অন্যদিকে রপ্তানি আয় অনেক বেড়ে হয়েছে ১৮ ও রেমিট্যান্স প্রায় নয় শতাংশ।
মানবসম্পদে বাংলাদেশ: অর্থনীতির চেয়েও বাংলাদেশ বেশি এগিয়েছে মানব উন্নয়নে। ইউএনডিপি মানব উন্নয়ন সূচক তৈরি করছে ১৯৯০ সাল থেকে। সে সময় বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল ছিল ৫৫ বছর দুই মাস। এখন মানুষ বাঁচছে ৬৮ বছর নয় মাস।
১৯৯১ সালেও কম ওজন নিয়ে জন্ম নিত ৬৬ শতাংশ শিশু, সেই সংখ্যা এখন ৪৫। ’৯১ সালে পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার ছিল হাজারে ১৪৬ জন, এখন তা কমে হয়েছে ৫০ জন। ’৯১ সালে প্রতি হাজারে ৯২ জন নবজাতক মারা যেত, এখন মারা যায় ৩৯ জন। আর ’৯০-এ প্রসূতি মৃত্যুর হার ছিল এক লাখে ৫৭৪ জন, এখন তা কমে হয়েছে ১৯৪ জন।

কেবল স্বাস্থ্যেই নয়, শিক্ষায়ও এগিয়েছে বাংলাদেশ। সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রায় অনেক দেশের তুলনায় এগিয়ে আছে বাংলাদেশ। ২০১৫ না হলেও ২০১৭ সালে সব কয়টি লক্ষ্য পূরণ হবে বলে আশা বাংলাদেশের।
তবুও বৈষম্য: ৪১ বছর আগে স্বাধীনতার মাধ্যমে এ দেশের মানুষ তাদের জীবনের অবস্থার পরিবর্তন ঘটাতে চেয়েছিল। সে সময় পূর্ব পাকিস্তান ছিল মারাত্মক বৈষম্যের শিকার। জীবন অবস্থার পরিবর্তনের জন্য যেসব সুযোগ-সুবিধার প্রয়োজন ছিল, স্বাধীন না হলে তা পাওয়ার কোনো উপায় ছিল না। ফলে অস্ত্র ধরতে হয়েছিল সব শ্রেণীর, সব পেশার মানুষদের। ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে পাওয়া সেই বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। আবার এগিয়ে যাওয়ার উল্টো চিত্রও আছে। বাংলাদেশ এগিয়ে গিয়েও যেন পিছিয়ে পড়ছে। অর্থনৈতিক বৈষম্যের চিত্র থেকে এমনটিই অনেকে বলছেন। যদিও বৈষম্য থেকে রেহাই পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই বাংলাদেশের সৃষ্টি।

বৈষম্যের চিত্রটি এখন কী রকম? খানা আয় ও ব্যয় সমীক্ষা ২০১০ অনুযায়ী ২০০৫ সাল থেকে ২০১০ সালের মধ্যে দেশে দারিদ্র্যের হার কমেছে সাড়ে আট শতাংশ। ২০০৫ সালে দারিদ্র্যসীমার নিচে বাস করত ৮০ শতাংশ মানুষ, আর ২০১০ সালে বাস করে ৩১ দশমিক ৫ শতাংশ। তবে দারিদ্র্য যে হারে কমেছে, বৈষম্য বেড়েছে তার চেয়েও দ্রুতগতিতে। দারিদ্র্যসীমার সবচেয়ে নিচে থাকে যে পাঁচ শতাংশ মানুষ, মোট আয়ে তাদের অংশ মাত্র দশমিক ৭৮ শতাংশ। অথচ একই সময় সর্বোচ্চ ধনী পাঁচ শতাংশের আয় প্রায় ২৫ শতাংশ। ৪১ বছর ধরে বাংলাদেশের একটি বড় সমস্যা মূল্যস্ফীতির চাপ। বিভিন্ন সময় মূল্যস্ফীতির চাপের কারণেই বাড়ছে আয়বৈষম্য। বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়ছে। কিন্তু সেই প্রবৃদ্ধির সুফল পাচ্ছে না সাধারণ মানুষের একটি বড় অংশ। ছয় শতাংশের বেশি প্রবৃদ্ধির সুফল সবাইকে পৌঁছে দেওয়াটাই ৪১ বছর পরেও বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

Share/Save/Bookmark

স্বল্পোন্নত তালিকা থেকে বাংলাদেশের উন্নতি শিগগিরই: বান কি মুন স্বল্পোন্নত তালিকা থেকে বাংলাদেশের উন্নতি শিগগিরই: বান কি মুন উন্নয়নের কয়েকটি ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতির জন্য স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকায় বাংলাদেশের র‌্যাংকিং বদলের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গতকাল মঙ্গলবার সদ্যপ্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে আয়োজিত জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ সভায় তিনি এ... বিস্তারিত...

বিদেশীদের চোখে স্বাধীনতা প্রজন্ম চত্বর বিদেশীদের চোখে স্বাধীনতা প্রজন্ম চত্বর শাহবাগের স্বাধীনতা প্রজন্ম চত্বরে তারুণ্যের ঢেউ দেশের গ-ি পেরিয়ে বিদেশী তরুণ-তরুণীদের মনেও আছড়ে পড়েছে প্রজন্মের উত্তরাধিকার হিসেবে তারুণ্যের ভূমিকায় তারা অভিভূত, অনুপ্রাণিত। ব্লগারদের ডাকে নব আঙ্গিকে গড়ে ওঠা সমাবেশে বিদেশী তরুণ-তরুণীদের সমাগম ছিল ব্যাপক। বিদেশী অতিথিদের মধ্যে রয়েছেন সাংবাদিক... বিস্তারিত...

কক্সবাজার সৈকত দেখে মুগ্ধ বিদেশি পর্যটকেরা কক্সবাজার সৈকত দেখে মুগ্ধ বিদেশি পর্যটকেরা বিশ্বভ্রমণে বের হওয়া বিদেশি পর্যটকেরা এখন কক্সবাজারের ইনানি সৈকতে। ‘পৃথিবীর বহু দেশ ভ্রমণের সুযোগ হয়েছে। কিন্তু এত সুন্দর সৈকত কোথাও দেখিনি। একদিকে সমুদ্র, অন্যদিকে পাহাড়—এমন দৃশ্য পৃথিবীর কোথাও নেই। পুরো বাংলাদেশই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। যেখানেই যাব, এই সৌন্দর্যের কথা তুলে ধরব।’ তুরস্ক থেক... বিস্তারিত...

উন্নয়ন ও প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে বাংলাদেশ-চট্টগ্রামে ডব্লিউটিও মহাপরিচালক প্যাস্কেল ল্যামি উন্নয়ন ও প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে বাংলাদেশ-চট্টগ্রামে ডব্লিউটিও মহাপরিচালক প্যাস্কেল ল্যামি বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিশ্ববাণিজ্যে স্বল্পোন্নত দেশগুলোকে বহুপক্ষীয় বাণিজ্য শৃঙ্খলায় সুসংহতকরণে বাংলাদেশ সরকারের ভূমিকা প্রশংসনীয়। বিগত বছরগুলোতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে, যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর কন... বিস্তারিত...

নারী শিক্ষায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ-অমর্ত্য সেন নারী শিক্ষায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ-অমর্ত্য সেন নারী শিক্ষায় ভারতের তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। প্রতিবেশী দেশ থেকে অনেক ক্ষেত্রেই শিক্ষা নেওয়ার আছে-কথাগুলো বলেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন। আজ বৃহস্পতিবার শান্তিনিকেতনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আজ থেকে দুদিনব্যাপী বিদ্যালয় শিক্ষায় উদ্ভাবন শীর্ষক এক পর্যাল... বিস্তারিত...

বিদেশীদের চোখে - বাংলা ভাষার আন্তর্জাতিক নীতি বিদেশীদের চোখে - বাংলা ভাষার আন্তর্জাতিক নীতি বাংলা পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা। এ ভাষা ছড়িয়ে আছে বিশ্বময়। আন্তর্জাতিক পরিমণ্ডলে একে দৃশ্যগোচর করার জন্য এখন দরকার একটি নীতি। লিখেছেন আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক এশীয় ইতিহাস বিভাগের সভাপতি ও বাংলাদেশ-গবেষক ভিলেম ভ্যান শেন্ডেল। আমি কথা বলি ডাচ ভাষায়। এটাই আমার মাতৃভাষা। শিশুকালে আমি এই ভ... বিস্তারিত...

যেখানে বাংলাদেশ ভারতকে পেছনে ফেলেছে -অমর্ত্য সেন যেখানে বাংলাদেশ ভারতকে পেছনে ফেলেছে -অমর্ত্য সেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, বাংলাদেশ সব সামাজিক সূচকে ভারতের চেয়ে এগিয়ে গেছে। বাংলাদেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটি লিঙ্গ সমতার উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিয়েছে। তিনি গতকাল শনিবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বেতে জিএল মেহতা স্মারক বক্তৃতায় এ কথা বলেন। অমর্ত্য সেন বল... বিস্তারিত...

কাপ্তাইয়ের সৌন্দর্যে মুগ্ধ আমেরিকান রাষ্ট্রদূত  মজীনা কাপ্তাইয়ের সৌন্দর্যে মুগ্ধ আমেরিকান রাষ্ট্রদূত মজীনা ‘বাংলাদেশকে দেখতে হলে কাপ্তাই আসতে হবে। এ দেশের সব সৌন্দর্য কাপ্তাইয়ে মিশে আছে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা ৯ সেপ্টেম্বর কাপ্তাই ভ্রমণে এসে ওই কথা বলেন। ড্যান মজীনা কাপ্তাই উপজেলার শীলছড়িতে অবস্থিত বেলাওপাড়ার সুধী সমাবেশে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট... বিস্তারিত...

শহরে বিদেশী অতিথি - বাংলাদেশের বন্ধু মিরজাল শহরে বিদেশী অতিথি - বাংলাদেশের বন্ধু মিরজাল বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিরজাল জাইন উদ্দিন। তার উদ্যোগে ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হয়েছে। সংস্কৃতিবান এ মানুষটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করেছেন। তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেওয়া সেরা কর্মকর্তার খেতাব 'ব্যাজ অব লয়্যালিটি' পেয়েছেন।... বিস্তারিত...

শহরে বিদেশী অতিথি -পরিচ্ছন্ন ঢাকা গড়তে জাপানি স্বেচ্ছাসেবক শহরে বিদেশী অতিথি -পরিচ্ছন্ন ঢাকা গড়তে জাপানি স্বেচ্ছাসেবক শহর হবে পরিছন্ন। ঝকঝকে-তকতকে। মৃদুমন্দ বাতাস বইবে। নাগরিকরা বসবাস করবে আনন্দে। কারও মনে নগর নিয়ে থাকবে না কোনো দুঃখ-কষ্ট। আর রাজধানী শহর। সে তো হবে আরও পরিপাটি। কেননা এই শহরের ওপর নির্ভর করে একটি দেশের মর্যাদা। এমন শহর কার না কামনা। প্রতিটি নগরবাসীই এমনটি কামনা করে। কিন্তু আমরা যদি আমাদের ঢা... বিস্তারিত...

দূরের মিডিয়া ও বর্হিবিশ্বে বাংলাদেশ দূরের মিডিয়া ও বর্হিবিশ্বে বাংলাদেশ লেখক: অজয় দাশগুপ্ত আ মাদের দেশটি যে এখন আর আগের অবস্থানে নেই তা মিডিয়াতেই স্পষ্ট। বলছি বিদেশী মিডিয়ার কথা, বাংলাদেশ নিয়ে এককালে দংর্বিপাক আর দুর্যোগের ঘনঘটা দেখতে অভ্যস্তরা মত পাল্টেছেন। মতামত পাল্টানোর এই প্রক্রিয়ার পেছনে কাজ করেছে বাস্তবতা। বাস্তবতার বাইরে কল্পনার জগতে অবিশ্বাসী পশ্চিমারা... বিস্তারিত...

বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় একটি মডেল হয়ে দাঁড়িয়েছে-  মার্কিন কংগ্রেসের শুনানিতে সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় একটি মডেল হয়ে দাঁড়িয়েছে- মার্কিন কংগ্রেসের শুনানিতে সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক ভালো খবর ডেস্ক ॥ বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে বাংলাদেশে র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকা- ও রোহিঙ্গা শরণার্থীদের দেশে ঢুকতে না দেয়ার বিষয়ে শুনানি হয়েছে। এছাড়া শ্রমিক ও বিরোধী দলের আন্দোলন ঠেকাতে নির্যাতনের অভিযোগের বিষয়টিও আলোচনায় আসে। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট... বিস্তারিত...

জাপানের নড়িয়া রাজশাহীর নড়িয়ালে জাপানের নড়িয়া রাজশাহীর নড়িয়ালে নড়িয়াল গ্রামের মানুষের সঙ্গে জাপানি প্রকৌশলী নড়িয়া তাঁর নামের সঙ্গে গ্রামের নামটি প্রায় মিলে যায়। শুধু এ কারণেই জাপান থেকে বিমানে ১৫ হাজার কিলোমিটার পথ উড়ে এলেন বাংলাদেশে। নামের সঙ্গে মিলে যাওয়া গ্রামটি রাজশাহীর তানোর উপজেলায়। রাজশাহী শহর থেকে ৫২ কিলোমিটার উত্তরের একটি নিভৃত গ্রাম এটা। ... বিস্তারিত...

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,বিশ্বশান্তিতে রাখছে অবদান-আমিরা’র সম্বর্ধনায় বান কি মুন- এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,বিশ্বশান্তিতে রাখছে অবদান-আমিরা’র সম্বর্ধনায় বান কি মুন-   জাতিসংঘ মহাসচিব বান কি মুন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বিশ্বশান্তি ও উন্নয়নে অবদান অব্যহত রাখতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ছেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে প্রথম বাংলাদেশি নারী কূটনৈতিক আমিরা হকের নিযুক্তিতে তার সম্মানে আয়োজিত সম্বর্... বিস্তারিত...

জাপানি দম্পতির বাংলাদেশ অভিযান জাপানি দম্পতির বাংলাদেশ অভিযান বাংলাদেশপ্রেমী জাপানি দম্পতি: হিরোকি ওয়াতানাবে ও ম্যায়েওয়াতানাবে ছবি: সৈকত ভদ্র বস্তি আর পথশিশুদের নিয়ে হাজারও প্রশ্ন জেগেছিল এক জাপানি তরুণের মনে। সেই উত্তর খুঁজতেই তরুণ হিরোকি পা রাখলেন বাংলাদেশে। বাংলাদেশের এক ঝাঁক তরুণকে নিয়ে তৈরি করলেন ‘একমাত্রা’ নামের সংগঠন। সঙ্গে এসে যোগ দিলেন জা... বিস্তারিত...

বাংলাদেশ দ্বিতীয় চীন হতে সময় নেবে না : মজিনা বাংলাদেশ দ্বিতীয় চীন হতে সময় নেবে না : মজিনা বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। কেবল মাত্র অবকাঠামো উন্নয়ন হলেই সত্যিকারের উদীয়মান দেশ হিসেবে বিশ্বের কাছে নিজেকে তুলে ধরতে পারবে’ বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত এইচ ই ড্যান ডাব্লিউ মজিনা।   শনিবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত বার্ষিক প্রতিবেদন ২... বিস্তারিত...

বাংলাদেশ এখন অনেক দেশের জন্যই উদাহরণ বাংলাদেশ এখন অনেক দেশের জন্যই উদাহরণ শওকত হোসেন বাংলাদেশ এগোচ্ছে। ১৯৭১ সালেই দেশের ‘সাত কোটি মানুষকে দাবাইয়া রাখতে’ কেউ পারেনি। ৪০ বছর পর সেই মানুষ এখন ১৫ কোটি হয়ে গেছে। মানব উন্নয়নের অনেক সূচকে বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের জন্যই উদাহরণ। এগিয়েছে অর্থনীতিও। বাড়ছে প্রবৃদ্ধি, বেড়েছে মাথাপিছু আয়। বাংলাদেশের মানুষ এখন গড়ে... বিস্তারিত...

মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুদের স্মৃতি এখনো সজীব মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুদের স্মৃতি এখনো সজীব মুক্তিযুদ্ধ জাদুঘরে উপস্থিত সাংবাদিকদের অবাক করে দিয়ে সাবলীল বাংলায় কথা বললেন জাপানের অধ্যাপক সুয়োশি নারা। বাংলা ভাষাতেই তিনি মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং আবেগের কথা বললেন। সুয়োশি নারার সঙ্গে নানা দেশের আরও অনেকেই আছেন, যারা বাংলাদেশ সরকারের অতিথি হিসেবে এখন ঢাকায়। ২৭ মার্চ তাঁদের মুক্তিযুদ্... বিস্তারিত...

সব সামাজিক মাপকাঠিতেই বাংলাদেশের পেছনে ভারত : অমর্ত্য সেন সব সামাজিক মাপকাঠিতেই বাংলাদেশের পেছনে ভারত : অমর্ত্য সেন নিউজ ডেস্ক ঢাকা: নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারত-বাংলাদেশের তুলনা করতে গিয়ে বলেছেন, বাংলাদেশ প্রায় সমস্ত সামাজিক মাপকাঠিতে ভারতকে পেছনে ফেলেছে। মঙ্গলবার আনন্দাবাজার পত্রিকার অনলাইন সংস্করণে অমর্ত্য সেন তার ‘ইউরোপের ভুলটা ভারত করেনি: আমাদের ব্যর্থতাও কিছু কম নয়’ প্রবন্ধে এ... বিস্তারিত...

নেপালে বুয়েটের অনেক সুনাম নেপালে বুয়েটের অনেক সুনাম সন্ধ্যাবেলা। বুয়েট ক্যাম্পাস। কনকনে শীত উপেক্ষা করে চার-পাঁচ বন্ধু মিলে আড্ডা দিচ্ছে। কখনও পড়াশোনা, আবার কখনও পড়াশোনার বাইরে বিভিন্ন বিষয় নিয়ে তুমুল আড্ডা চলছে। এর মধ্যে একজনের বাংলায় কথা বলার ধরন দেখে কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করতেই বলে উঠলেন, ‘আমি ভিনদেশি’। শুরু হল আমাদের আলাপ। জানা গেল ... বিস্তারিত...

ওয়াহিদা রেহমান: বাংলাদেশের বন্ধু ওয়াহিদা রেহমান: বাংলাদেশের বন্ধু ওয়াহিদা রেহমান আজ তাঁর জন্মদিন নয়। ডিসেম্বর মাসেও জন্মাননি তিনি। জন্মেছিলেন ভারতের মাদ্রাজের চিঙ্গলেপুটে, ১৯৩৬ সালের মে মাসের ১৪ তারিখে। তবুও মাসটা ডিসেম্বর বলেই সম্ভবত তাঁর কথা মনে পড়ল। পঞ্চাশ, ষাট এমনকি সত্তরের দশকজুড়ে ভারতীয় চলচ্চিত্রের দাপুটে অভিনেত্রী ওয়াহিদা রেহমান। বলা হয়, ভারতীয় ... বিস্তারিত...

আমাদের বিজয় দিবস-পাকিস্তানিরা কী ভাবে আমাদের বিজয় দিবস-পাকিস্তানিরা কী ভাবে   হাসান ফেরদৌস | বিজয় দিবস আমাদের জন্য গভীর আনন্দের ও গর্বের, কিন্তু পাকিস্তানের কাছে তা এক মহা বিপর্যয়, এ হলো তাদের ‘নাকবা’। একটি পাকিস্তানি ওয়েব পত্রিকায় ষোলই ডিসেম্বর উপলক্ষে একটি সংক্ষিপ্ত লেখায় আমি মন্তব্য করেছিলাম, বাঙালির এই বিজয়ের সঙ্গে আপনারা যত দিন সংহতি বোধ না করবেন এবং একাত্তর... বিস্তারিত...

বিদেশি সহযোদ্ধা- একাত্তরের প্রিয় কণ্ঠ মার্ক টালি বিদেশি সহযোদ্ধা- একাত্তরের প্রিয় কণ্ঠ মার্ক টালি একাত্তরের প্রিয় বন্ধু ও প্রিয় কণ্ঠ মার্ক টালি। একাত্তরে দুজন সচেতন বাঙালির দেখা হলেই একটি প্রশ্ন উঠে আসত— বিবিসি শুনেছেন? তারপর কী বলেছেন মার্ক টালি? মুক্তিরা নাকি ওদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে! ইয়াহিয়ার বারোটা বাজতে আর বাকি নেই! ঢাকায় পাওয়ার স্টেশন উড়িয়ে দিয়েছে! কে আবার—আমাদের ছেলেরাই... বিস্তারিত...

ডেনিশ রাজকন্যার ঢাকাদর্শন ডেনিশ রাজকন্যার ঢাকাদর্শন ঢাকায় থাকি প্রতিবেদক বুড়িগঙ্গা নদীর তীরে ডেনমার্কের রাজকন্যা ‘বাংলার জমিদারি আমলে এই বাড়িগুলো করা। এই বাড়ির নাম রূপলাল হাউস। এর পাশেই একসময় বহমান ছিল বুড়িগঙ্গা নদী। কালের বিবর্তনে বাড়ি থেকে বুড়িগঙ্গা এখন অনেক দূরে চলে গেছে। মানুষের নির্বিচার ব্যবহারে ধ্বংস হচ্ছে বাড়িটি।’ এভাবেই ডেনমার্... বিস্তারিত...

মানুষের ধাক্কায় মাটিতে পড়ে গিয়েছিলাম লালি শেওনাজ। কিছুদিন হল ঢাকায় এসেছেন একটি বেসরকারি এনজিও সংস্থায় চাকরির সুবাদে। ঢাকায় আসার প্রথম দিককার দিনগুলোতে মার্কেটে গিয়ে তো লালির ভয় পাওয়ার উপক্রম। এত মানুষ ঢাকা নগরে! ঢাকার রাস্তার ফুটপাত দিয়ে হাঁটার সময় মানুষের ধাক্কা খেয়ে তো একবার মাটিতেই পড়ে গিয়েছিলেন। সেই থেকে মার্কেটগুলোর দ... বিস্তারিত...

উন্নয়ন ও আগ্রগতির বাংলাদেশ উন্নয়ন ও আগ্রগতির বাংলাদেশ পিয়েরে ল্যান্ডেল-মিলস: বাংলাদেশে বিশ্বব্যাংকের সাবেক আবাসিক প্রতিনিধি বিশেষ সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে প্রথম আলো তার ১২ বছরের সাফল্য উদ্যাপন করতে যাচ্ছে। এ আয়োজনে যুক্ত হতে পেরে আমি খুব আনন্দিত। নাগরিক স্বাধীনতা রক্ষা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার চাবিকাঠি হচ্ছে একটি মুক্ত, সৎ ও নির্ভীক সংবাদ... বিস্তারিত...

বিজয়ের ৪০ বছর: বিদেশি সহযোদ্ধা অকৃত্রিম বন্ধু আঁদ্রে মালরো বিজয়ের ৪০ বছর: বিদেশি সহযোদ্ধা অকৃত্রিম বন্ধু আঁদ্রে মালরো সুমন কায়সার মহান মুক্তিযুদ্ধে যে বিশিষ্ট বিদেশিরা নিজ উদ্যোগে বাংলাদেশের সমর্থনে এগিয়ে এসেছিলেন, তাঁদের মধ্যে সম্ভবত সবচেয়ে বর্ণাঢ্য ব্যক্তিত্ব আঁদ্রে মালরো। মহান এই ফরাসি লেখক-রাজনীতিক-সৈনিক যুদ্ধবিমান ও ট্যাংক চালিয়েছেন, স্পেনের বিপ্লবীদের সহায়তায় চাঁদা তুলতে গেছেন আটলান্টিক পেরিয়ে মার্কি... বিস্তারিত...

জর্জ হ্যারিসন ও দ্য কনসার্ট ফর বাংলাদেশ জর্জ হ্যারিসন ও দ্য কনসার্ট ফর বাংলাদেশ   মতিউর রহমান জর্জ হ্যারিসন এক. আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্... বিস্তারিত...

শাহজাহানের খোঁজে -ভারতীয় মিত্রবাহিনীর সেনা কর্মকর্তা অশোকভার্মার হৃদয় ছোঁয়া কাহিনী  শাহজাহানের খোঁজে -ভারতীয় মিত্রবাহিনীর সেনা কর্মকর্তা অশোকভার্মার হৃদয় ছোঁয়া কাহিনী   ৪০ বছর পর সেই মুকুন্দপুরের মাটিতেই একসঙ্গে ’৭১ সালের দুই সহযোদ্ধা: বীর প্রতীক শাহ্জামান মজুমদার (ডানে) এবং মেজর জেনারেল (অব.) অশোক ভার্মা কিশোর মুক্তিযোদ্ধা শাহজাহানের মাঝে কেবল সহযোদ্ধাই নয়, ভারতীয় মিত্রবাহিনীর সেনা কর্মকর্তা অশোক ভার্মা খুঁজে পেয়েছিলেন সন্তানের মুখ। মুক্তিযুদ্ধের ৪০ বছর প... বিস্তারিত...

বাংলাদেশকে নিয়ে দুটি কথা বাংলাদেশকে নিয়ে দুটি কথা দেব মুখার্জি: বাংলাদেশে প্রাক্তন ভারতীয় হাই কমিশনার বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার অনেক বছর আগে থেকেই বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক। ১৯৬৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমি ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মরত ছিলাম, পূর্ব পাকিস্তানের ঘটনাপ্রবাহের ধারা—আগরতলা ষড়যন্ত্র মাম... বিস্তারিত...

হামিদ মির - আমি বাংলাদেশকে ভালোবাসি হামিদ মির - আমি বাংলাদেশকে ভালোবাসি   হামিদ মির: নির্বাহী সম্পাদক, জিয়ো টিভি, পাকিস্তান ইসলামাবাদ। সোহরাব হোসেন পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার। কয়েক দিন আগে এক নৈশভোজে আমন্ত্রিত হয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে গেলে তাঁর সঙ্গে পরিচয় হয় আমার। মালয়েশীয় হাইকমিশনার দাতো আহমেদ আনোয়ার আদনান সোহরাব হোসেনের সঙ্গে আমাকে পরিচয় করি... বিস্তারিত...

জেএফআর জ্যাকব -আমার স্মৃতিতে বাংলাদেশ জেএফআর জ্যাকব -আমার স্মৃতিতে বাংলাদেশ   জেএফআর জ্যাকব একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে দেশের মানুষের সঙ্গে বিদেশিরাও তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের কেউ এখানে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন, কেউ সরাসরি আমাদের মুক্তিযুদ্ধে শরিক হয়েছেন, কেউ স্বেচ্ছাসেবী হিসেবে এখনো কাজ করে যাচ্ছেন। আবার কেউ সাংবাদিকত... বিস্তারিত...

তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধির পথে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধির পথে   উইলিয়াম বি. মাইলাম প্রথম আলোর দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে দেশটির সঙ্গে প্রথম সুপরিচিত হওয়ার পর থেকে শুরু করে বাংলাদেশের বিগত দুই দশককে আমি কীভাবে মূল্যায়ন করি, তার ওপর একটি ক্ষুদ্র নিবন্ধ লিখে সাহায্য করার অনুরোধ জানিয়েছে। গত দুই দশকে বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য অবশ্যই খোদ প্র... বিস্তারিত...

 খাদ্য নীতি, পরিকল্পনা ও বিনিয়োগে বাংলাদেশের সাফল্য অনুসরণীয়  খাদ্য নীতি, পরিকল্পনা ও বিনিয়োগে বাংলাদেশের সাফল্য অনুসরণীয়   লেখক: শাইখ সিরাজ একান্ত সাক্ষাত্কারে এফএও’র উপ মহাপরিচালক মনোজ জুনেজা মনোজ জুনেজা। জন্মসূত্রে ভারতীয়। পড়াশুনা করেছেন লন্ডন স্কুল অব ইকোনোমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্সে অর্থনীতি বিষয়ে। কর্মজীবন শুরু করেন ১৯৮১ সালে লন্ডনের আর্থার এন্ডারসন এন্ড কোম্পানিতে বিজনেস কনসালট্যান্ট ও সিনিয়র অডিটর... বিস্তারিত...

স্প্যানিশ শিল্পী, মিগেলের দেখা বাংলাদেশ আশীষ-উর-রহমান ছবির ক্যাপশনটি পরিষ্কার বাংলায় নিজেই বললেন শিল্পী মিগেল অলিভার: ও মাঝি ভাই, আমারে পার করবানি। খোলা ছবির খাতা। তাতে দুই পাতা জুড়ে আবহমান বাংলার এক চিরচেনা ছবি। একপাশে নৌকা বেয়ে যাচ্ছে মাঝি, অন্যপাশে নদীতীরে দাঁড়িয়ে হলুদ শাড়ি পরা গাঁয়ের বধূ। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। ছবির খা... বিস্তারিত...

বান কি মুনের বাংলাদেশ সফর - জাতিসংঘ থেকে মোবারকপুর বান কি মুনের বাংলাদেশ সফর - জাতিসংঘ থেকে মোবারকপুর   আকমল হোসেন, মৌলভীবাজার | এতকাল ধারেকাছের মানুষরাই হয়তো মোবারকপুর নামের গ্রামটিকে চিনতেন। জাতিসংঘের মহাসচিবের সফর রাতারাতি মোবারকপুরকে নিয়ে এসেছে পাদপ্রদীপের আলোয়। বিস্তারিত এবারের মূল রচনায় ১৫ নভেম্বরের (২০১১) সকাল। মোবারকপুর। বাংলাদেশের আর দশটা গ্রামের মতোই শান্ত, ছায়াময় একটা গ্রাম। সক... বিস্তারিত...

সলভিনের বাংলা   ফ্রাঁসোয়া বালতাজার সলভিনের (১৭৬০-১৮২৪) জন্ম বেলজিয়ামের আইন্টরেপে। বেশ ধনাঢ্য পরিবারে বেড়ে ওঠা মেরিন পেইন্টার হিসেবে পেশা শুরু করেন। কিন্তু ইউরোপে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে ভাগ্য বিপর্যয় ঘটে সলভিনের, ভাগ্যান্বেষনে তিনি আসেন ভারতবর্ষে। ১৭৯১ থেকে ১৮০৩ পর্যন্ত তিনি ছিলেন কলকাতায়। এ সময়ে পুরো ... বিস্তারিত...

বাংলাদেশে এসেছি স্বপ্ন নিয়ে: নতুন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছি স্বপ্ন নিয়ে: নতুন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। এতে শুধু যুক্তরাষ্ট্র ও বাংলাদেশই নয়, পুরো অঞ্চলই উপকৃত হবে। ঢাকায় এসে দায়িত্ব পালনকালে তাঁর অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে আজ শনিবার দুপুরে তিনি... বিস্তারিত...

বাংলাদেশকে ভুলব না,রাজিত মিত্তার বাংলাদেশকে ভুলব না,রাজিত মিত্তার   কূটনৈতিক প্রতিবেদক বাংলাদেশের মানুষের আতিথেয়তা কখনো ভোলার নয়। এখানকার মানুষের ভালোবাসা, অন্তরঙ্গতা চিরকাল আমার মনে থাকবে। কখনো ভুলবার নয়, ভুলব না। এ মন্তব্য ভারতের বিদায়ী হাইকমিশনার রাজিত মিত্তারের। দুই বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে ১ নভেম্বর দিলি্ল ফিরছেন তিনি। এ উপলক্ষে গতকাল দুপুরে ভারতীয... বিস্তারিত...

abohoman

solid

আর্কাইভ

যোগাযোগ

পাঠক সংখ্যা

166120
TodayToday70
This weekThis week969
This monthThis month16854
Guests 14