নিয়ম মেনে সুষম খাদ্য গ্রহণ করলে শরীরে বয়সের প্রভাব পড়ে না। বজায় থাকবে আপনার তারুণ্য। তারুণ্য ধরে রাখবে ১০টি খাদ্যাভ্যাস। স্বাস্থ্যসম্মত খাবার আপনাকে সুস্থ রাখবে। বেশি প্রোটিনসমৃৃদ্ধ ও শস্য জাতীয় খাবার সুঠাম পেশি গঠন করে। মাত্রাধিক্য চর্বি শরীরের ক্ষতি করে। কিন্তু কোলেস্টেরলমুক্ত ফল ও সবজি আপনার বয়সের বলিরেখা দূর করবে। তাই তারুণ্য ধরে রাখতে খাদ্যাভ্যাস পরিবর্তন করা দরকার। টাইম অব ইন্ডিয়া। মেন্যুতে খাদ্যশস্য রাখুন : আমেরিকার
একটি
গবেষণায় দেখা গেছে, মধ্য বয়সের ব্যক্তি যারা সাদা রুটি ও অন্য সাদা শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করেন তাদের চেয়ে যারা আটার তৈরি খাবার খান তাদের কোমর ৩ গুণ কম বৃদ্ধি পেয়েছে।
মাছের সঙ্গে সম্পর্ক তৈরি করুন : মাছ প্রোটিনের একটি বড় উৎস। যা শরীরের হরমোন হিসেবে কাজ করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে। তাই খাবারের তালিকায় মাছ রাখুন। তবে তৈলাক্ত মাছ যেমন স্যামনে উচ্চমাত্রায় 'ওমেগা-৩' ধরনের ফ্যাটি এসিড থাকে, যা বলিরেখা তৈরিতে জোরালো ভূমিকা রাখে। এসব মাছ মুখমণ্ডলে চামড়ার ভাঁজ তৈরি করে।
ব্যাকটেরিয়া জাতীয় খাবার পরিহার : বয়স ৩৫ হলে পেটের নাড়িভুঁড়িতে ব্যাকটেরিয়া আক্রমণ করে। এতে হজমে মন্থরগতি ও পেট স্ফীত হয়ে যায়। দুধজাত বা প্রোবায়োটিক খাবার গ্রহণে এ অবস্থা হয়। তাই এসব পরিহার করুন।
ময়েশ্চারাইজারযুক্ত খাবার : যখন আপনার বয়স বাড়তে থাকবে তখন ত্বক শুষ্ক হয়। প্রাকৃতিক ময়েশ্চারাইজারের অভাবে তৈলাক্ত গ্রন্থিগুলো ছোট হয়ে যায়। ফলে ত্বক নমনীয়তা হারায় এবং বলিরেখা দেখা দেয়। তবে সুষম খাবার যেমন_ নাশপাতি, বাদাম জাতীয় খাদ্য গ্রহণ এবং জলপাই তেল ব্যবহার করলে ত্বক নরম ও কোমল হবে।
বিস্কুট পরিত্যাগ : ৩০ বছর বয়সে আপনার শরীরে খুব অল্প পরিমাণে অর্থাৎ এক শতাংশের কম ক্যালোরির প্রয়োজন পড়ে। তাই কম ক্যালোরি গ্রহণ করতে হবে। আপনি খুব সহজে শরীরের ক্যালোরি কমাতে পারেন। এ জন্য আপনাকে সকালে ও অন্য সময় বিস্কুট খাওয়া বন্ধ করতে হবে।
হালকা খাবার পরিহার : যে কোনো খাবারের মধ্যে আমরা হালকা খাবার খেয়ে থাকি। যা ক্যালোরি সৃষ্টি করে আমাদের মুটিয়ে যেতে সহযোগিতা করে। তাই খাবারের মধ্যে হালকা খাবার যেমন_ আইসক্রিম, চিপস, চকলেট খাওয়া কমাতে হবে। তবে এর পরিবর্তে ফল খাওয়া যেতে পারে।
মাত্রারিক্ত মদ্যপান বর্জন : মাত্রারিক্ত মদ্যপান আপনার ত্বকের ক্ষতি করে। তাই মাত্রারিক্ত মদ্যপান বর্জন করুন। প্রয়োজনে সপ্তাহের ছুটির দিনে শুধু ছোট এক গ্গ্নাস রেড ওয়াইন পান করুন।
কম খাদ্য গ্রহণ বন্ধ করতে হবে : অনেক নারী স্বাস্থ্য কমাতে কম খাবার গ্রহণ করেন। বিশেষ করে ২০ থেকে ৩০ বছরের নারীরা এ কাজটি বেশি করেন। এতে শরীরের ভেতরের বিভিন্ন শিরা-উপশিরা কার্যক্ষমতা হারিয়ে ফেলে। তাই তিন ঘণ্টা অন্তর অন্তর খাবার গ্রহণ করা প্রয়োজন।
কোলেস্টেরলমুক্ত ফল ও সবজি : ফল ও সবজি বাদামজাতীয় খাদ্যে এক ধরনের কেমিক্যাল থাকে যা তারুণ্যকে ধরে রাখে সাহায্য করে। তাই খাবার তালিকায় অবশ্যই ফল ও সবজি থাকা প্রয়োজন।
অতিরিক্ত লবণ গ্রহণ বন্ধ : অনেকে খাবার গ্রহণের সময় অতিরিক্ত লবণ নেন। যা শরীরের জন্য ভালো নয়। তাই খাবার সময় অতিরিক্ত লবণ নেওয়া বন্ধ করতে হবে।








