coming soon...
জাপানি দম্পতির বাংলাদেশ অভিযান

বাংলাদেশপ্রেমী জাপানি দম্পতি: হিরোকি ওয়াতানাবে ম্যায়েওয়াতানাবে

ছবি: সৈকত ভদ্র

বস্তি আর পথশিশুদের নিয়ে হাজারও প্রশ্ন জেগেছিল এক জাপানি তরুণের মনেসেই উত্তর খুঁজতেই তরুণ হিরোকি পা রাখলেন বাংলাদেশেবাংলাদেশের এক ঝাঁক তরুণকে নিয়ে তৈরি করলেনএকমাত্রা নামের সংগঠনসঙ্গে এসে যোগ দিলেন জাপানি কন্যা ম্যায়েতারপর?

তানজিনা হোসেন |আজ থেকে ১০ বছর আগের কথাশৌখিন জাপানি ইয়ট চালক হিরোকি ওয়াতানাবে ইয়ট চালনা প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিলেন থাইল্যান্ডেবিলাস আর জাঁকজমকের কমতি ছিল না পুরো আয়োজনেমোটামুটি চোখ ধাঁধিয়ে যাচ্ছিল হিরোকিরআনন্দে-চাকচিক্যে বিলাস-ব্যসনে গা ভাসিয়ে দিনগুলো কাটছিল ভালোইএরই মধ্যে একদিন তাঁদের নিয়ে যাওয়া হলো শহরের বাইরে এক পর্যটনকেন্দ্রেসেই পর্যটনকেন্দ্র দর্শনই হিরোকির জীবনের মোড় ঘুরিয়ে দেবে কে জানত!

সেবারই হিরোকির জীবনে প্রথম বস্তি-দর্শন ঘটেহিরোকি দেখেছিলেন মাইলের পর মাইল ঝুপড়ি, অসহায়, চরম অন্যায্য জীবনযাপনের নিদর্শনঝাঁ-চকচকে থাইল্যান্ডের অন্য এই রূপ দেখে সত্যিকার অর্থেই চমকে গেলেন হিরোকিএকদিন জানালা দিয়ে উঁকি দিলেন আর দেখতে পেলেন শতচ্ছিন্ন ময়লা কাপড় পরা এক সুবিধাবঞ্চিত শিশু দাঁড়িয়ে আছে রাস্তার পাশেপলকের জন্য ছেলেটার সঙ্গে চোখাচোখি হলো হিরোকিরকী যেন ঘটে গেল তাঁর মধ্যেএই যে তিনি, হিরোকি ওয়াতানাবে, জন্মসূত্রে জাপানি নাগরিক, লেখাপড়া আর শখের ইয়ট চালনা নিয়ে আছেন আনন্দে আর সুখেঅথচ এই ছেলেটা জীবনের প্রায় সব সুবিধা থেকেই বঞ্চিতকারণ সে জন্মেছে বস্তিতে

হিরোকির কথা শুনে সিদ্ধার্থর কথা মনে পড়েরাজকুমার সিদ্ধার্থ পথের মধ্যে দেখতে পেয়েছিলেন জরা আর মৃত্যুর ভয়ংকর দৃশ্যসেই দৃশ্য তাঁকে এমন তাড়া করে ফিরছিল যে নিজের রাজত্ব, বৈভব, পরিবার আর নিশ্চিত জীবন ছেড়ে তিনি পথে নেমেছিলেন এসব প্রশ্নের উত্তর খুঁজতেআমাদের হিরোকিও রাজকুমার সিদ্ধার্থের মতো একদিন পথে নামলেনছাড়লেন ঘর-দেশ-পরিবার২০০২ সালের ডিসেম্বর মাসে প্রথম বাংলাদেশে পা রাখেন হিরোকিকিন্তু এত দেশ থাকতে বাংলাদেশেই কেন?

হিরোকির জবাব, ‘আমি আসলেই জানি না কেনবাংলাদেশের কথা প্রথম পড়েছি স্কুলের পাঠ্যবইয়ে, প্রাকৃতিক দুর্যোগে কবলিত দেশ হিসেবেই চেনানো হয়েছিল দেশটাকেকেন যে সবকিছু ছাপিয়ে স্মৃতিতে সেই দেশটির কথাই ভেসে উঠল আর ঠিক এখানেই আসতে ইচ্ছে হলো তা এখনো রহস্য

কিন্তু সত্য এই যে বাংলাদেশই ছিল হিরোকির গন্তব্যহিরোকির বাংলাদেশে পা রাখার পরের ১০ বছরে ঘটবে এমন অনেক কিছু, যা অনেক বানানো গল্প আর কেচ্ছা-কাহিনিকেও হার মানায়পাঠক, আমাদের হিরোকির জীবনের গল্প তাই তাঁর বাংলাদেশে পা রাখার পর মুহূর্ত থেকে শুরু

আনন্দ নিবাস

হিরোকি জানতেন তিনি বাইরে থেকে আসা এক উটকো বিদেশিএই দেশের জন্য কিছু করতে হলে তাঁকে আগে দেশেরই একজন হয়ে উঠতে হবেতাই দু-চার মাস এদিক-ওদিক ঘোরাঘুরি করে তিনি ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটেউদ্দেশ্য ভাষা শিক্ষাঅচিরেই একদল স্বপ্নবান তরুণ তাঁর ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠল: শুভ, নিলয়, মেহেদী, নীতু, তৌহিদ এবং আরও অনেকেওঁরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীপ্রতিদিন তর্ক, আড্ডা, গান, ছবি নিয়ে মেতে থাকতেন তাঁরাসবাই মিলেমিশে টিএসসি, অপরাজেয় বাংলা কি কলাভবনে নিত্য হই হই চলতে লাগলএই বন্ধুদের মধ্যে কেউ ভালো গান করেন, কেউ গান লেখেন, কেউ সিনেমা বানান, কেউ ছবি আঁকেনআর প্রত্যেকেই স্বপ্ন দেখেনসমাজের বৈষম্য আর অন্যায় তাঁদের পোড়ায়সমাজ পাল্টানোর ইচ্ছেও আছে তাঁদের, কিন্তু উপায় জানা নেইএসব নিয়ে অনেক তর্ক-বিতর্কের মধ্যেই গড়ে ওঠেএকমাত্রাওপর-নিচ, ধনী-গরিব সবাইকে একটা মাত্রা থেকে দেখার নিয়ে আসার স্বপ্ন এই সংগঠনেরওসমানী উদ্যান, হাইকোর্টের মাজার, স্টেডিয়াম ইত্যাদি জায়গায় ভবঘুরের মতো ঘুরে বেড়ানো পথশিশুদের নিয়ে শুরু হলো তাঁদের খোলা আকাশের নিচে স্কুলএই স্কুলে কেবল বিদ্যাশিক্ষাই নয়, পথশিশুদের শেখানো হয় গান, নাটক, ছবি আঁকা আরও নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডকেননা কেবল অক্ষরজ্ঞানই বড় কথা নয়, তার চেয়ে জরুরি হলো জীবনের প্রতি এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর আত্মবিশ্বাস গড়ে ওঠাযে আত্মবিশ্বাস মানুষকে নিজের চেয়ে উঁচু এক অবস্থানে নিয়ে যেতে সাহায্য করেমানুষের মধ্যে মানবিক গুণাবলিকে জাগ্রত করেপ্রথম দিকে ঝরে পড়ল অনেকেবিশৃঙ্খল জীবনযাপন আর অন্ধকার জগতের হাতছানি এড়াতে পারেনি অনেকেইকিন্তু যারা পারল, দ্বিতীয় পরিকল্পনা শুরু হলো তাদের নিয়েইটিকে থাকা শিশুদের নিয়ে মিরপুর নম্বর এলাকায় শুরু হলো একমাত্রার শেল্টার হোম আনন্দএখানে একজন পথশিশুর থাকা-খাওয়া থেকে শুরু করে লেখাপড়া, গানবাজনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সবকিছুর দায়িত্ব নিলেন একমাত্রার কর্মীরা

জাপানি কন্যা ম্যায়ে

এখানে আমাদের গল্পে নায়িকার আবির্ভাব ঘটবেতাঁর নাম ম্যায়ে ওয়াতানাবেম্যায়ে এক অপরূপা জাপানি মডেল, সংস্কৃতিকর্মী মঞ্চ-অভিনেত্রীটোকিওর সাংস্কৃতিক পরিমণ্ডলে সুপরিচিত এক নামবাংলাদেশ জাপানের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের এক কার্যক্রমে অংশ নিতে ২০০৯ সালে বাংলাদেশে আসেন ম্যায়েহিরোকি একমাত্রার সঙ্গে তখনই প্রথম পরিচয়একমাত্রার কার্যক্রম সরেজমিনে দেখে রীতিমতো মুগ্ধ আলোড়িত হন ম্যায়েদেশে ফিরে গিয়েও এঁদের ভুলতে না পেরে নানাভাবে যোগাযোগ রাখতে শুরু করেনএকমাত্রার শিশুদের নিয়ে জাপানের বিভিন্ন শহরে সফল অনুষ্ঠান করার পেছনে তাঁর যোগাযোগ বিশেষ অবদান রেখেছিল, কথা স্বীকার করেন হিরোকিআর ম্যায়ে সেই অনুষ্ঠানগুলো সম্পর্কে বলতে গিয়ে উচ্ছ্বসিত হয়ে উঠলেন, ‘স্টেজে এই শিশুদের পারফরম্যান্স অসাধারণ হয়তাদের কোনো ভয় নেই, বিচলিত ভাব নেই, কুণ্ঠা নেইআশ্চর্য রকমের স্বতঃস্ফূর্ত ওরাযেকোনো জায়গায় যেকোনো পরিবেশে দুর্দান্ত শো করতে পারেএকেবারে মঞ্চ ফাটিয়ে ফেলে এভাবে একমাত্রা, হিরোকি, বাংলাদেশসবকিছুর সঙ্গে ম্যায়ের ভালোবাসাবাসির শুরুঅবশেষে দুই বছর পর ম্যায়ে সিদ্ধান্ত নিলেন পাকাপাকিভাবে বাংলাদেশে চলে আসারসে কি কেবল হিরোকির টানে? সলজ্জ হাসি হাসেন নতুন বাংলা শিখতে শুরু করা ম্যায়ে, ‘এখানে, এই শিশুদের নিয়ে.. খুবই আনন্দ!’ এই পবিত্র আর অপার্থিব আনন্দে ঝলমল করেন ম্যায়ে, যে আনন্দের সন্ধান পেতে নিজের দেশ, পরিবার নিজের বর্ণাঢ্য ক্যারিয়ার ছেড়েছেন তিনিএকমাত্রার শিশুদের নাচের মুদ্রা শেখানো, নাটকের মহড়া আর সাজসজ্জার কাজ নিয়ে দারুণভাবে মেতে আছেন এখনসম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি অংশে অভিনয়ও করেছেন ম্যায়ে বছরই ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এক দারুণ অনুষ্ঠান আর বন্ধুদের হইহল্লার মধ্য দিয়ে গাঁটছড়া বেঁধেছেন ম্যায়ে হিরোকিপুরোপুরি বাংলাদেশি রীতিনীতিতে বিয়ে হয়েছে তাঁদেরম্যায়ের জন্য শাড়ি কেনা থেকে শুরু করে ফুলের মঞ্চ সাজানো পর্যন্ত সব কাজ দারুণ হইচই আর উত্সাহ নিয়ে সেরেছেন বন্ধুরাপ্রিয় হিরোকি ম্যায়ের বিয়েতে অসাধারণ এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল একমাত্রার শিশুরানাচ, গান আর আনন্দে ভরপুর বিয়ের অনুষ্ঠানে তাঁদের মনেই হয়নি যে এখানে তাঁদের কোনো স্বজন ছিল না

এই বেশ ভালো আছি

বিয়ের পর ঢাকার মিরপুরে নতুন সংসার পেতেছে এই জাপানি দম্পতিএক গাদা বন্ধুবান্ধব আর একমাত্রার শিশু-কিশোরেরাই এখানে তাদের আত্মার আত্মীয়, স্বজনের চেয়েও বড় স্বজনএই স্বজনবেষ্টিত হয়ে সুখে আর আনন্দেই আছেন তাঁরা, যে আনন্দের সন্ধান পেতে একদিন তাঁরা ঘর ছেড়েছিলেনজ্যৈষ্ঠ মাসের অসহনীয় লোডশেডিংয়ে একমাত্রার ছোট্ট অফিসে আইপিএস অচল হয়ে যাওয়ার পরও তাই হিরোকি ম্যায়ে ওয়াতানাবে নামের এই আশ্চর্য দুই তরুণ-তরুণীর মুখের হাসি বিন্দুমাত্র মলিন হয় নাএই চোরাবালির শহরে অজস্র বিচিত্র মানুষের স্রোতে মিশে গেছেন আমাদের গল্পের পাত্র-পাত্রীএখান থেকে হয়তো তাঁদের দ্বিতীয় গল্পের শুরুসেই গল্প অন্য কোনোখানে, কি অন্য কোনো সময়ে করা যাবেএখন আমরা ম্যায়ের সুললিত কণ্ঠে বাংলা গান শুনি, ‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে....যাব তোমায় শ্বশুরবাড়ি নিয়ে..। গাইতে গিয়ে কাচ ভাঙা হাসিতে গড়িয়ে পড়েন নববধূ

হিরোকি বলেন, ‘কয় বা কয় হাজার শিশুকে অক্ষরজ্ঞান দেওয়া হলো সেই সাফল্যের স্বপ্নে আমরা বিভোর নইআমরা চাই যে কয়েকজনই হোক এরা যেন প্রকৃত অর্থে একেকজন আত্মবিশ্বাসী, দেশপ্রেমিক, মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হয়ে ওঠেপাঁচ-দশ বা ২০ জন করে হলেও চলবে, কিন্তু আমরা ওদের শেষ পর্যন্ত নিয়ে যেতে চাই আর তাই এবার একমাত্রার পরিকল্পনার তৃতীয় ধাপ শুরু হতে যাচ্ছেডাচবাংলা ব্যাংকের সহায়তায় ময়মনসিংহের হালুয়াঘাটে সাড়ে তিন একর জমির ওপর গড়ে উঠছে একমাত্রা একাডেমি বা প্রশিক্ষণ কেন্দ্রচলচ্চিত্র নির্মাণ, মিডিয়া টেকনিক, ইংরেজি ভাষা, ক্রিয়েটিভ ডিজাইন, নাটক, হসপিটালিটি ইত্যাদি বিষয়ের ওপর প্রশিক্ষণ উচ্চশিক্ষার ব্যবস্থা থাকবে এতেআনন্দের পাস করা ছেলেমেয়েরা এর পরের ধাপে চলে যাবে সেখানেএকাডেমিতে তারা এমন কিছু শিখবে যাতে কেবল কর্মসংস্থান নয়, সমাজ বদলে দেওয়ার অঙ্গীকারে অবদান রাখতে পারবে তারাও

Share/Save/Bookmark

স্বল্পোন্নত তালিকা থেকে বাংলাদেশের উন্নতি শিগগিরই: বান কি মুন স্বল্পোন্নত তালিকা থেকে বাংলাদেশের উন্নতি শিগগিরই: বান কি মুন উন্নয়নের কয়েকটি ক্ষেত্রে লক্ষণীয় অগ্রগতির জন্য স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকায় বাংলাদেশের র‌্যাংকিং বদলের বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। গতকাল মঙ্গলবার সদ্যপ্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্মরণে আয়োজিত জাতিসংঘ সাধারণ পরিষদের বিশেষ সভায় তিনি এ... বিস্তারিত...

বিদেশীদের চোখে স্বাধীনতা প্রজন্ম চত্বর বিদেশীদের চোখে স্বাধীনতা প্রজন্ম চত্বর শাহবাগের স্বাধীনতা প্রজন্ম চত্বরে তারুণ্যের ঢেউ দেশের গ-ি পেরিয়ে বিদেশী তরুণ-তরুণীদের মনেও আছড়ে পড়েছে প্রজন্মের উত্তরাধিকার হিসেবে তারুণ্যের ভূমিকায় তারা অভিভূত, অনুপ্রাণিত। ব্লগারদের ডাকে নব আঙ্গিকে গড়ে ওঠা সমাবেশে বিদেশী তরুণ-তরুণীদের সমাগম ছিল ব্যাপক। বিদেশী অতিথিদের মধ্যে রয়েছেন সাংবাদিক... বিস্তারিত...

কক্সবাজার সৈকত দেখে মুগ্ধ বিদেশি পর্যটকেরা কক্সবাজার সৈকত দেখে মুগ্ধ বিদেশি পর্যটকেরা বিশ্বভ্রমণে বের হওয়া বিদেশি পর্যটকেরা এখন কক্সবাজারের ইনানি সৈকতে। ‘পৃথিবীর বহু দেশ ভ্রমণের সুযোগ হয়েছে। কিন্তু এত সুন্দর সৈকত কোথাও দেখিনি। একদিকে সমুদ্র, অন্যদিকে পাহাড়—এমন দৃশ্য পৃথিবীর কোথাও নেই। পুরো বাংলাদেশই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। যেখানেই যাব, এই সৌন্দর্যের কথা তুলে ধরব।’ তুরস্ক থেক... বিস্তারিত...

উন্নয়ন ও প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে বাংলাদেশ-চট্টগ্রামে ডব্লিউটিও মহাপরিচালক প্যাস্কেল ল্যামি উন্নয়ন ও প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে বাংলাদেশ-চট্টগ্রামে ডব্লিউটিও মহাপরিচালক প্যাস্কেল ল্যামি বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিশ্ববাণিজ্যে স্বল্পোন্নত দেশগুলোকে বহুপক্ষীয় বাণিজ্য শৃঙ্খলায় সুসংহতকরণে বাংলাদেশ সরকারের ভূমিকা প্রশংসনীয়। বিগত বছরগুলোতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে, যা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর কন... বিস্তারিত...

নারী শিক্ষায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ-অমর্ত্য সেন নারী শিক্ষায় ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ-অমর্ত্য সেন নারী শিক্ষায় ভারতের তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। প্রতিবেশী দেশ থেকে অনেক ক্ষেত্রেই শিক্ষা নেওয়ার আছে-কথাগুলো বলেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন। আজ বৃহস্পতিবার শান্তিনিকেতনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আজ থেকে দুদিনব্যাপী বিদ্যালয় শিক্ষায় উদ্ভাবন শীর্ষক এক পর্যাল... বিস্তারিত...

বিদেশীদের চোখে - বাংলা ভাষার আন্তর্জাতিক নীতি বিদেশীদের চোখে - বাংলা ভাষার আন্তর্জাতিক নীতি বাংলা পৃথিবীর সপ্তম বৃহত্তম ভাষা। এ ভাষা ছড়িয়ে আছে বিশ্বময়। আন্তর্জাতিক পরিমণ্ডলে একে দৃশ্যগোচর করার জন্য এখন দরকার একটি নীতি। লিখেছেন আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক এশীয় ইতিহাস বিভাগের সভাপতি ও বাংলাদেশ-গবেষক ভিলেম ভ্যান শেন্ডেল। আমি কথা বলি ডাচ ভাষায়। এটাই আমার মাতৃভাষা। শিশুকালে আমি এই ভ... বিস্তারিত...

যেখানে বাংলাদেশ ভারতকে পেছনে ফেলেছে -অমর্ত্য সেন যেখানে বাংলাদেশ ভারতকে পেছনে ফেলেছে -অমর্ত্য সেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, বাংলাদেশ সব সামাজিক সূচকে ভারতের চেয়ে এগিয়ে গেছে। বাংলাদেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটি লিঙ্গ সমতার উন্নয়নে সমন্বিত উদ্যোগ নিয়েছে। তিনি গতকাল শনিবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বেতে জিএল মেহতা স্মারক বক্তৃতায় এ কথা বলেন। অমর্ত্য সেন বল... বিস্তারিত...

কাপ্তাইয়ের সৌন্দর্যে মুগ্ধ আমেরিকান রাষ্ট্রদূত  মজীনা কাপ্তাইয়ের সৌন্দর্যে মুগ্ধ আমেরিকান রাষ্ট্রদূত মজীনা ‘বাংলাদেশকে দেখতে হলে কাপ্তাই আসতে হবে। এ দেশের সব সৌন্দর্য কাপ্তাইয়ে মিশে আছে।’ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা ৯ সেপ্টেম্বর কাপ্তাই ভ্রমণে এসে ওই কথা বলেন। ড্যান মজীনা কাপ্তাই উপজেলার শীলছড়িতে অবস্থিত বেলাওপাড়ার সুধী সমাবেশে বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট... বিস্তারিত...

শহরে বিদেশী অতিথি - বাংলাদেশের বন্ধু মিরজাল শহরে বিদেশী অতিথি - বাংলাদেশের বন্ধু মিরজাল বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিরজাল জাইন উদ্দিন। তার উদ্যোগে ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হয়েছে। সংস্কৃতিবান এ মানুষটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে নিবেদিতভাবে কাজ করেছেন। তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেওয়া সেরা কর্মকর্তার খেতাব 'ব্যাজ অব লয়্যালিটি' পেয়েছেন।... বিস্তারিত...

শহরে বিদেশী অতিথি -পরিচ্ছন্ন ঢাকা গড়তে জাপানি স্বেচ্ছাসেবক শহরে বিদেশী অতিথি -পরিচ্ছন্ন ঢাকা গড়তে জাপানি স্বেচ্ছাসেবক শহর হবে পরিছন্ন। ঝকঝকে-তকতকে। মৃদুমন্দ বাতাস বইবে। নাগরিকরা বসবাস করবে আনন্দে। কারও মনে নগর নিয়ে থাকবে না কোনো দুঃখ-কষ্ট। আর রাজধানী শহর। সে তো হবে আরও পরিপাটি। কেননা এই শহরের ওপর নির্ভর করে একটি দেশের মর্যাদা। এমন শহর কার না কামনা। প্রতিটি নগরবাসীই এমনটি কামনা করে। কিন্তু আমরা যদি আমাদের ঢা... বিস্তারিত...

দূরের মিডিয়া ও বর্হিবিশ্বে বাংলাদেশ দূরের মিডিয়া ও বর্হিবিশ্বে বাংলাদেশ লেখক: অজয় দাশগুপ্ত আ মাদের দেশটি যে এখন আর আগের অবস্থানে নেই তা মিডিয়াতেই স্পষ্ট। বলছি বিদেশী মিডিয়ার কথা, বাংলাদেশ নিয়ে এককালে দংর্বিপাক আর দুর্যোগের ঘনঘটা দেখতে অভ্যস্তরা মত পাল্টেছেন। মতামত পাল্টানোর এই প্রক্রিয়ার পেছনে কাজ করেছে বাস্তবতা। বাস্তবতার বাইরে কল্পনার জগতে অবিশ্বাসী পশ্চিমারা... বিস্তারিত...

বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় একটি মডেল হয়ে দাঁড়িয়েছে-  মার্কিন কংগ্রেসের শুনানিতে সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় একটি মডেল হয়ে দাঁড়িয়েছে- মার্কিন কংগ্রেসের শুনানিতে সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক ভালো খবর ডেস্ক ॥ বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে বাংলাদেশে র‌্যাবের বিচারবহির্ভূত হত্যাকা- ও রোহিঙ্গা শরণার্থীদের দেশে ঢুকতে না দেয়ার বিষয়ে শুনানি হয়েছে। এছাড়া শ্রমিক ও বিরোধী দলের আন্দোলন ঠেকাতে নির্যাতনের অভিযোগের বিষয়টিও আলোচনায় আসে। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট... বিস্তারিত...

জাপানের নড়িয়া রাজশাহীর নড়িয়ালে জাপানের নড়িয়া রাজশাহীর নড়িয়ালে নড়িয়াল গ্রামের মানুষের সঙ্গে জাপানি প্রকৌশলী নড়িয়া তাঁর নামের সঙ্গে গ্রামের নামটি প্রায় মিলে যায়। শুধু এ কারণেই জাপান থেকে বিমানে ১৫ হাজার কিলোমিটার পথ উড়ে এলেন বাংলাদেশে। নামের সঙ্গে মিলে যাওয়া গ্রামটি রাজশাহীর তানোর উপজেলায়। রাজশাহী শহর থেকে ৫২ কিলোমিটার উত্তরের একটি নিভৃত গ্রাম এটা। ... বিস্তারিত...

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,বিশ্বশান্তিতে রাখছে অবদান-আমিরা’র সম্বর্ধনায় বান কি মুন- এগিয়ে যাচ্ছে বাংলাদেশ,বিশ্বশান্তিতে রাখছে অবদান-আমিরা’র সম্বর্ধনায় বান কি মুন-   জাতিসংঘ মহাসচিব বান কি মুন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বিশ্বশান্তি ও উন্নয়নে অবদান অব্যহত রাখতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ছেন। জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে প্রথম বাংলাদেশি নারী কূটনৈতিক আমিরা হকের নিযুক্তিতে তার সম্মানে আয়োজিত সম্বর্... বিস্তারিত...

জাপানি দম্পতির বাংলাদেশ অভিযান জাপানি দম্পতির বাংলাদেশ অভিযান বাংলাদেশপ্রেমী জাপানি দম্পতি: হিরোকি ওয়াতানাবে ও ম্যায়েওয়াতানাবে ছবি: সৈকত ভদ্র বস্তি আর পথশিশুদের নিয়ে হাজারও প্রশ্ন জেগেছিল এক জাপানি তরুণের মনে। সেই উত্তর খুঁজতেই তরুণ হিরোকি পা রাখলেন বাংলাদেশে। বাংলাদেশের এক ঝাঁক তরুণকে নিয়ে তৈরি করলেন ‘একমাত্রা’ নামের সংগঠন। সঙ্গে এসে যোগ দিলেন জা... বিস্তারিত...

বাংলাদেশ দ্বিতীয় চীন হতে সময় নেবে না : মজিনা বাংলাদেশ দ্বিতীয় চীন হতে সময় নেবে না : মজিনা বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। কেবল মাত্র অবকাঠামো উন্নয়ন হলেই সত্যিকারের উদীয়মান দেশ হিসেবে বিশ্বের কাছে নিজেকে তুলে ধরতে পারবে’ বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত এইচ ই ড্যান ডাব্লিউ মজিনা।   শনিবার দুপুরে হোটেল সোনারগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত বার্ষিক প্রতিবেদন ২... বিস্তারিত...

বাংলাদেশ এখন অনেক দেশের জন্যই উদাহরণ বাংলাদেশ এখন অনেক দেশের জন্যই উদাহরণ শওকত হোসেন বাংলাদেশ এগোচ্ছে। ১৯৭১ সালেই দেশের ‘সাত কোটি মানুষকে দাবাইয়া রাখতে’ কেউ পারেনি। ৪০ বছর পর সেই মানুষ এখন ১৫ কোটি হয়ে গেছে। মানব উন্নয়নের অনেক সূচকে বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের জন্যই উদাহরণ। এগিয়েছে অর্থনীতিও। বাড়ছে প্রবৃদ্ধি, বেড়েছে মাথাপিছু আয়। বাংলাদেশের মানুষ এখন গড়ে... বিস্তারিত...

মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুদের স্মৃতি এখনো সজীব মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুদের স্মৃতি এখনো সজীব মুক্তিযুদ্ধ জাদুঘরে উপস্থিত সাংবাদিকদের অবাক করে দিয়ে সাবলীল বাংলায় কথা বললেন জাপানের অধ্যাপক সুয়োশি নারা। বাংলা ভাষাতেই তিনি মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং আবেগের কথা বললেন। সুয়োশি নারার সঙ্গে নানা দেশের আরও অনেকেই আছেন, যারা বাংলাদেশ সরকারের অতিথি হিসেবে এখন ঢাকায়। ২৭ মার্চ তাঁদের মুক্তিযুদ্... বিস্তারিত...

সব সামাজিক মাপকাঠিতেই বাংলাদেশের পেছনে ভারত : অমর্ত্য সেন সব সামাজিক মাপকাঠিতেই বাংলাদেশের পেছনে ভারত : অমর্ত্য সেন নিউজ ডেস্ক ঢাকা: নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন ভারত-বাংলাদেশের তুলনা করতে গিয়ে বলেছেন, বাংলাদেশ প্রায় সমস্ত সামাজিক মাপকাঠিতে ভারতকে পেছনে ফেলেছে। মঙ্গলবার আনন্দাবাজার পত্রিকার অনলাইন সংস্করণে অমর্ত্য সেন তার ‘ইউরোপের ভুলটা ভারত করেনি: আমাদের ব্যর্থতাও কিছু কম নয়’ প্রবন্ধে এ... বিস্তারিত...

নেপালে বুয়েটের অনেক সুনাম নেপালে বুয়েটের অনেক সুনাম সন্ধ্যাবেলা। বুয়েট ক্যাম্পাস। কনকনে শীত উপেক্ষা করে চার-পাঁচ বন্ধু মিলে আড্ডা দিচ্ছে। কখনও পড়াশোনা, আবার কখনও পড়াশোনার বাইরে বিভিন্ন বিষয় নিয়ে তুমুল আড্ডা চলছে। এর মধ্যে একজনের বাংলায় কথা বলার ধরন দেখে কৌতূহলী হয়ে তাকে জিজ্ঞেস করতেই বলে উঠলেন, ‘আমি ভিনদেশি’। শুরু হল আমাদের আলাপ। জানা গেল ... বিস্তারিত...

ওয়াহিদা রেহমান: বাংলাদেশের বন্ধু ওয়াহিদা রেহমান: বাংলাদেশের বন্ধু ওয়াহিদা রেহমান আজ তাঁর জন্মদিন নয়। ডিসেম্বর মাসেও জন্মাননি তিনি। জন্মেছিলেন ভারতের মাদ্রাজের চিঙ্গলেপুটে, ১৯৩৬ সালের মে মাসের ১৪ তারিখে। তবুও মাসটা ডিসেম্বর বলেই সম্ভবত তাঁর কথা মনে পড়ল। পঞ্চাশ, ষাট এমনকি সত্তরের দশকজুড়ে ভারতীয় চলচ্চিত্রের দাপুটে অভিনেত্রী ওয়াহিদা রেহমান। বলা হয়, ভারতীয় ... বিস্তারিত...

আমাদের বিজয় দিবস-পাকিস্তানিরা কী ভাবে আমাদের বিজয় দিবস-পাকিস্তানিরা কী ভাবে   হাসান ফেরদৌস | বিজয় দিবস আমাদের জন্য গভীর আনন্দের ও গর্বের, কিন্তু পাকিস্তানের কাছে তা এক মহা বিপর্যয়, এ হলো তাদের ‘নাকবা’। একটি পাকিস্তানি ওয়েব পত্রিকায় ষোলই ডিসেম্বর উপলক্ষে একটি সংক্ষিপ্ত লেখায় আমি মন্তব্য করেছিলাম, বাঙালির এই বিজয়ের সঙ্গে আপনারা যত দিন সংহতি বোধ না করবেন এবং একাত্তর... বিস্তারিত...

বিদেশি সহযোদ্ধা- একাত্তরের প্রিয় কণ্ঠ মার্ক টালি বিদেশি সহযোদ্ধা- একাত্তরের প্রিয় কণ্ঠ মার্ক টালি একাত্তরের প্রিয় বন্ধু ও প্রিয় কণ্ঠ মার্ক টালি। একাত্তরে দুজন সচেতন বাঙালির দেখা হলেই একটি প্রশ্ন উঠে আসত— বিবিসি শুনেছেন? তারপর কী বলেছেন মার্ক টালি? মুক্তিরা নাকি ওদের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে! ইয়াহিয়ার বারোটা বাজতে আর বাকি নেই! ঢাকায় পাওয়ার স্টেশন উড়িয়ে দিয়েছে! কে আবার—আমাদের ছেলেরাই... বিস্তারিত...

ডেনিশ রাজকন্যার ঢাকাদর্শন ডেনিশ রাজকন্যার ঢাকাদর্শন ঢাকায় থাকি প্রতিবেদক বুড়িগঙ্গা নদীর তীরে ডেনমার্কের রাজকন্যা ‘বাংলার জমিদারি আমলে এই বাড়িগুলো করা। এই বাড়ির নাম রূপলাল হাউস। এর পাশেই একসময় বহমান ছিল বুড়িগঙ্গা নদী। কালের বিবর্তনে বাড়ি থেকে বুড়িগঙ্গা এখন অনেক দূরে চলে গেছে। মানুষের নির্বিচার ব্যবহারে ধ্বংস হচ্ছে বাড়িটি।’ এভাবেই ডেনমার্... বিস্তারিত...

মানুষের ধাক্কায় মাটিতে পড়ে গিয়েছিলাম লালি শেওনাজ। কিছুদিন হল ঢাকায় এসেছেন একটি বেসরকারি এনজিও সংস্থায় চাকরির সুবাদে। ঢাকায় আসার প্রথম দিককার দিনগুলোতে মার্কেটে গিয়ে তো লালির ভয় পাওয়ার উপক্রম। এত মানুষ ঢাকা নগরে! ঢাকার রাস্তার ফুটপাত দিয়ে হাঁটার সময় মানুষের ধাক্কা খেয়ে তো একবার মাটিতেই পড়ে গিয়েছিলেন। সেই থেকে মার্কেটগুলোর দ... বিস্তারিত...

উন্নয়ন ও আগ্রগতির বাংলাদেশ উন্নয়ন ও আগ্রগতির বাংলাদেশ পিয়েরে ল্যান্ডেল-মিলস: বাংলাদেশে বিশ্বব্যাংকের সাবেক আবাসিক প্রতিনিধি বিশেষ সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে প্রথম আলো তার ১২ বছরের সাফল্য উদ্যাপন করতে যাচ্ছে। এ আয়োজনে যুক্ত হতে পেরে আমি খুব আনন্দিত। নাগরিক স্বাধীনতা রক্ষা এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করার চাবিকাঠি হচ্ছে একটি মুক্ত, সৎ ও নির্ভীক সংবাদ... বিস্তারিত...

বিজয়ের ৪০ বছর: বিদেশি সহযোদ্ধা অকৃত্রিম বন্ধু আঁদ্রে মালরো বিজয়ের ৪০ বছর: বিদেশি সহযোদ্ধা অকৃত্রিম বন্ধু আঁদ্রে মালরো সুমন কায়সার মহান মুক্তিযুদ্ধে যে বিশিষ্ট বিদেশিরা নিজ উদ্যোগে বাংলাদেশের সমর্থনে এগিয়ে এসেছিলেন, তাঁদের মধ্যে সম্ভবত সবচেয়ে বর্ণাঢ্য ব্যক্তিত্ব আঁদ্রে মালরো। মহান এই ফরাসি লেখক-রাজনীতিক-সৈনিক যুদ্ধবিমান ও ট্যাংক চালিয়েছেন, স্পেনের বিপ্লবীদের সহায়তায় চাঁদা তুলতে গেছেন আটলান্টিক পেরিয়ে মার্কি... বিস্তারিত...

জর্জ হ্যারিসন ও দ্য কনসার্ট ফর বাংলাদেশ জর্জ হ্যারিসন ও দ্য কনসার্ট ফর বাংলাদেশ   মতিউর রহমান জর্জ হ্যারিসন এক. আমাদের একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্... বিস্তারিত...

শাহজাহানের খোঁজে -ভারতীয় মিত্রবাহিনীর সেনা কর্মকর্তা অশোকভার্মার হৃদয় ছোঁয়া কাহিনী  শাহজাহানের খোঁজে -ভারতীয় মিত্রবাহিনীর সেনা কর্মকর্তা অশোকভার্মার হৃদয় ছোঁয়া কাহিনী   ৪০ বছর পর সেই মুকুন্দপুরের মাটিতেই একসঙ্গে ’৭১ সালের দুই সহযোদ্ধা: বীর প্রতীক শাহ্জামান মজুমদার (ডানে) এবং মেজর জেনারেল (অব.) অশোক ভার্মা কিশোর মুক্তিযোদ্ধা শাহজাহানের মাঝে কেবল সহযোদ্ধাই নয়, ভারতীয় মিত্রবাহিনীর সেনা কর্মকর্তা অশোক ভার্মা খুঁজে পেয়েছিলেন সন্তানের মুখ। মুক্তিযুদ্ধের ৪০ বছর প... বিস্তারিত...

বাংলাদেশকে নিয়ে দুটি কথা বাংলাদেশকে নিয়ে দুটি কথা দেব মুখার্জি: বাংলাদেশে প্রাক্তন ভারতীয় হাই কমিশনার বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার অনেক বছর আগে থেকেই বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক। ১৯৬৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত আমি ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনে কর্মরত ছিলাম, পূর্ব পাকিস্তানের ঘটনাপ্রবাহের ধারা—আগরতলা ষড়যন্ত্র মাম... বিস্তারিত...

হামিদ মির - আমি বাংলাদেশকে ভালোবাসি হামিদ মির - আমি বাংলাদেশকে ভালোবাসি   হামিদ মির: নির্বাহী সম্পাদক, জিয়ো টিভি, পাকিস্তান ইসলামাবাদ। সোহরাব হোসেন পাকিস্তানে বাংলাদেশের নতুন হাইকমিশনার। কয়েক দিন আগে এক নৈশভোজে আমন্ত্রিত হয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে গেলে তাঁর সঙ্গে পরিচয় হয় আমার। মালয়েশীয় হাইকমিশনার দাতো আহমেদ আনোয়ার আদনান সোহরাব হোসেনের সঙ্গে আমাকে পরিচয় করি... বিস্তারিত...

জেএফআর জ্যাকব -আমার স্মৃতিতে বাংলাদেশ জেএফআর জ্যাকব -আমার স্মৃতিতে বাংলাদেশ   জেএফআর জ্যাকব একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে দেশের মানুষের সঙ্গে বিদেশিরাও তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের কেউ এখানে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন, কেউ সরাসরি আমাদের মুক্তিযুদ্ধে শরিক হয়েছেন, কেউ স্বেচ্ছাসেবী হিসেবে এখনো কাজ করে যাচ্ছেন। আবার কেউ সাংবাদিকত... বিস্তারিত...

তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধির পথে তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধির পথে   উইলিয়াম বি. মাইলাম প্রথম আলোর দ্বাদশ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে দেশটির সঙ্গে প্রথম সুপরিচিত হওয়ার পর থেকে শুরু করে বাংলাদেশের বিগত দুই দশককে আমি কীভাবে মূল্যায়ন করি, তার ওপর একটি ক্ষুদ্র নিবন্ধ লিখে সাহায্য করার অনুরোধ জানিয়েছে। গত দুই দশকে বাংলাদেশের অন্যতম উল্লেখযোগ্য সাফল্য অবশ্যই খোদ প্র... বিস্তারিত...

 খাদ্য নীতি, পরিকল্পনা ও বিনিয়োগে বাংলাদেশের সাফল্য অনুসরণীয়  খাদ্য নীতি, পরিকল্পনা ও বিনিয়োগে বাংলাদেশের সাফল্য অনুসরণীয়   লেখক: শাইখ সিরাজ একান্ত সাক্ষাত্কারে এফএও’র উপ মহাপরিচালক মনোজ জুনেজা মনোজ জুনেজা। জন্মসূত্রে ভারতীয়। পড়াশুনা করেছেন লন্ডন স্কুল অব ইকোনোমিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্সে অর্থনীতি বিষয়ে। কর্মজীবন শুরু করেন ১৯৮১ সালে লন্ডনের আর্থার এন্ডারসন এন্ড কোম্পানিতে বিজনেস কনসালট্যান্ট ও সিনিয়র অডিটর... বিস্তারিত...

স্প্যানিশ শিল্পী, মিগেলের দেখা বাংলাদেশ আশীষ-উর-রহমান ছবির ক্যাপশনটি পরিষ্কার বাংলায় নিজেই বললেন শিল্পী মিগেল অলিভার: ও মাঝি ভাই, আমারে পার করবানি। খোলা ছবির খাতা। তাতে দুই পাতা জুড়ে আবহমান বাংলার এক চিরচেনা ছবি। একপাশে নৌকা বেয়ে যাচ্ছে মাঝি, অন্যপাশে নদীতীরে দাঁড়িয়ে হলুদ শাড়ি পরা গাঁয়ের বধূ। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। ছবির খা... বিস্তারিত...

বান কি মুনের বাংলাদেশ সফর - জাতিসংঘ থেকে মোবারকপুর বান কি মুনের বাংলাদেশ সফর - জাতিসংঘ থেকে মোবারকপুর   আকমল হোসেন, মৌলভীবাজার | এতকাল ধারেকাছের মানুষরাই হয়তো মোবারকপুর নামের গ্রামটিকে চিনতেন। জাতিসংঘের মহাসচিবের সফর রাতারাতি মোবারকপুরকে নিয়ে এসেছে পাদপ্রদীপের আলোয়। বিস্তারিত এবারের মূল রচনায় ১৫ নভেম্বরের (২০১১) সকাল। মোবারকপুর। বাংলাদেশের আর দশটা গ্রামের মতোই শান্ত, ছায়াময় একটা গ্রাম। সক... বিস্তারিত...

সলভিনের বাংলা   ফ্রাঁসোয়া বালতাজার সলভিনের (১৭৬০-১৮২৪) জন্ম বেলজিয়ামের আইন্টরেপে। বেশ ধনাঢ্য পরিবারে বেড়ে ওঠা মেরিন পেইন্টার হিসেবে পেশা শুরু করেন। কিন্তু ইউরোপে রাজনৈতিক অস্থিরতা দেখা দিলে ভাগ্য বিপর্যয় ঘটে সলভিনের, ভাগ্যান্বেষনে তিনি আসেন ভারতবর্ষে। ১৭৯১ থেকে ১৮০৩ পর্যন্ত তিনি ছিলেন কলকাতায়। এ সময়ে পুরো ... বিস্তারিত...

বাংলাদেশে এসেছি স্বপ্ন নিয়ে: নতুন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে এসেছি স্বপ্ন নিয়ে: নতুন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। এতে শুধু যুক্তরাষ্ট্র ও বাংলাদেশই নয়, পুরো অঞ্চলই উপকৃত হবে। ঢাকায় এসে দায়িত্ব পালনকালে তাঁর অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে আজ শনিবার দুপুরে তিনি... বিস্তারিত...

বাংলাদেশকে ভুলব না,রাজিত মিত্তার বাংলাদেশকে ভুলব না,রাজিত মিত্তার   কূটনৈতিক প্রতিবেদক বাংলাদেশের মানুষের আতিথেয়তা কখনো ভোলার নয়। এখানকার মানুষের ভালোবাসা, অন্তরঙ্গতা চিরকাল আমার মনে থাকবে। কখনো ভুলবার নয়, ভুলব না। এ মন্তব্য ভারতের বিদায়ী হাইকমিশনার রাজিত মিত্তারের। দুই বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে ১ নভেম্বর দিলি্ল ফিরছেন তিনি। এ উপলক্ষে গতকাল দুপুরে ভারতীয... বিস্তারিত...