Positive news of Bangladesh economy.
অর্থনীতির জয়যাত্রা
পদ্মা সেতুতে এডিবি ও জাইকা ফিরতে পারে :মুহিত
পদ্মা সেতু প্রকল্পে এডিবি ও জাইকা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অন্যদিকে সরকার চাইলে অর্থায়ন নিয়ে নতুন করে আলোচনায় বসতে জাইকাও রাজি আছে বলে জানিয়েছেন সংস্থার সাউথ এশিয়ার মহাপরিচালক নাকাহারা মাসাটাকা। দিলি্লতে এডিবির বার্ষিক সভার প্রথম দিনে সাংবাদিকদের প্রশ্নে...
বিস্তারিত...
দাতাদের অর্থছাড় ও প্রতিশ্রুতি বাড়ছে, এগিয়ে বিশ্বব্যাংক
দাতাদের প্রতিশ্রুত বৈদেশিক অর্থছাড় বাড়ছে। চলতি অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) ছাড় হয়েছে মোট ১৮৬ কোটি ৩০ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৪১ কোটি ৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। তুলনামূলকভাবে অর্থছাড়ের পরিমাণ বেড়েছে ৪৫ কোটি ৩০ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। বেড়েছে প্রতিশ্রু...
বিস্তারিত...
নয় মাসে প্রায় দুই হাজার কোটি ডলারের রপ্তানি আয়
২০১২-১৩ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ মোট একহাজার ৯৭০ কোটি ৪০ লাখ ডলার আয় করেছে, যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১০ দশমিক ১৬ শতাংশ বেশি।
এর মধ্যে সবচেয়ে বেশি আয় বেড়েছে তৈরি পোশাক রপ্তানি থেকে।
আর মাসের হিসেব গত মার্চের তুলনায় এবার রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে...
বিস্তারিত...
গভীর সমুদ্রবন্দর নির্মাণসহ জ্বালানি উৎপাদনে সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ড
নেদারল্যান্ড বঙ্গোপসাগরে ভূমি পুনরুদ্ধারে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া গভীর সমুদ্রবন্দর নির্মাণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকিহ্রাস ও কয়লাভিত্তিক দক্ষ জ্বালানি উৎপাদন খাতে নেদারল্যান্ড বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা ...
বিস্তারিত...
বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্ক ভাল হচ্ছে
বিশ্বব্যাংক চলতি অর্থবছরে বাংলাদেশের শিক্ষা, আইসিটি ও গ্রামীণ উন্নয়নে বিভিন্ন প্রকল্পের অর্থায়নে ৬৮ কোটি ডলার ছাড় করেছে। যোগাযোগ, খাদ্য, স্বাস্থ্য, কৃষি ও মত্স্য খাতসহ আরো কয়েকটি প্রকল্পে ৫০ কোটি ডলার আগামী কয়েক মাসে ছাড় করতে যাচ্ছে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন নিয়...
বিস্তারিত...
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৪ বিলিয়ন ডলার
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয় আবার ১৪ শ’ কোটি ডলার ছাড়িয়েছে।
এই রিজার্ভ দিয়ে অন্তত পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, রোববার দিন শেষে রিজার্ভের পরিমাণ দ্বিতীয় বারের মতো ১ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়ে যায...
বিস্তারিত...
শিগগিরই পুঁজি বাজারে আসছে টেলিটক
খুব শিগগিরই পুঁজি বাজারে আসছে দেশের একমাত্র সরকারি মোবাইল কোম্পানি টেলিটক ও জাহিন স্পিনিং লিমিটেড। কোম্পানি দুটি বাজারে আসার আগে সব ধরনের প্র্রক্রিয়া ইতোমধ্যে শেষ করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, টেলিটক প্র্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে পুঁজিবাজার থেকে ৬০০ কোটি টাকা তুলব...
বিস্তারিত...
বিদেশি বিনিয়োগ টানার উদ্যোগ
জ্বালানি সঙ্কট, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত সমস্যা, জায়গার অভাব, রাজনৈতিক অস্থিরতা প্রভৃতি কারণে বিনিয়োগ কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা। এসব কারণে শুধু বিদেশি নয়, স্থানীয় উদ্যোক্তারাও পিছিয়ে যাচ্ছেন বিনিয়োগে। তাই কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায়...
বিস্তারিত...
জাহাজ নির্মাণ শিল্পে নতুন দিগন্ত-দেশে নির্মিত সর্ববৃহৎ ফিশিং ট্রলারের ট্রায়াল সম্পন্ন
ওয়েস্টার্ন ফিশার্স শিপইয়ার্ড লিঃ-এর নবনির্মিত এফটি এগ্রো ফুড-১ নামে দেশের আধুনিক সর্ববৃহৎ মাছধরা ট্রলারের সফল সী ট্রায়াল সম্পন্ন করেছে। গত সপ্তাহে পরীক্ষামূলকভাবে বঙ্গোপসাগরে ট্রলারটি চালানো হয়েছে। ওয়েস্টার্ন ফিশার্স শিপইয়ার্ড লিঃ হচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও ফিশার্স শিপইয়ার্ডের উদ্...
বিস্তারিত...
অর্থসংকটে ভুগতে থাকা জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী ব্যাংক অফ আমেরিকা
যুক্তরাষ্ট্রের এনার্জি ট্রান্সফরমেশন বিষয়ক উপ-সহকারী সেক্রেটারি ড. রবার্ট ইকর্ড বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী। জ্বালানি খাতে বিনিয়োগের জন্য “ব্যাংক অফ আমেরিকা” ৫০ বিলিয়ন ডলারের একটি ফান্ড গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে । এই ব্যাংকটি বাং...
বিস্তারিত...
রাজনৈতিক অস্থিরতায়ও বেড়েছে রপ্তানি আয়
আগুনে পুড়ে শ্রমিকের মৃত্যু, রপ্তানি বাজারগুলোতে মন্দা, শুল্কমুক্ত সুবিধা বাতিলের শঙ্কা, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি নানা সমস্যার কারণেও রপ্তানি আয় কমতির ধারায় পড়েনি বাংলাদেশের। যথারীতি পোশাক খাতের ওপর ভর করে রপ্তানি আয় তার গতি ধরে রেখেছে। যদিও সরকার বছরের শুরুতে যে লক্ষ্য ঠিক করেছিল, রপ্তানি আয...
বিস্তারিত...
জার্মানি যাচ্ছে সৈয়দপুরের পাপোশ-মাসে তৈরি হয় চার হাজার
সৈয়দপুরের বোতলাগাড়ী ইউনিয়নের নারীদের তৈরি পাপোস যাচ্ছে জার্মানিতে। পাপোশ কারখানায় কাজ করে হতদরিদ্র পরিবারের নারীরা হচ্ছে স্বাবলম্বী। গত সাড়ে তিন বছরে অনেক পরিবার এভাবে তাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। আর তা সম্ভব হয়েছে একটি এনজিও পরিচালিত পাপোশ কারখানায় কাজ করার মাধ্যমে।
পাপোশ কারখা...
বিস্তারিত...
বাংলাদেশে স্কুল ব্যাংকিং জনপ্রিয় হচ্ছে
বাংলাদেশে নতুন ধারণা নিয়ে চালু স্কুল ব্যাংকিং সেবা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দুই বছরে এ স্কিমের আওতায় অ্যাকাউন্ট খুলেছে ১ লাখ ৩৩ হাজার শিক্ষার্থী। বর্তমানে ৪৭টি তফসিলি ব্যাংকের মধ্যে ৪৫টিতে এসব হিসাব খোলা হয়েছে। জমা পড়েছে প্রায় ১০০ কোটি টাকা। অ্যাকাউন্ট খোলা ও জমার বেশির ভাগই হয়েছে বেসরকারি ব...
বিস্তারিত...
চার প্রকল্পে আট হাজার ২৩৪ কোটি টাকা দিচ্ছে বন্ধু দেশ জাপান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি সেতু নির্মাণসহ মোট চারটি প্রকল্পে আট হাজার ২৩৪ কোটি টাকার (১০৩ কোটি ডলারের) ঋণচুক্তি করেছে জাপান। শেরেবাংলানগরে এনএসই সম্মেলন কক্ষে বাংলাদেশের সঙ্গে এই ঋণ সহায়তার চুক্তি করে জাপান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান দুই লেনবিশিষ্ট কাঁচপুর, মেঘনা ও গোমতী সেতুর পাশে চার ...
বিস্তারিত...
পদ্মা সেতুতে অর্থায়নের আশা ছাড়ছে না মালয়েশিয়া-২৩০ কোটি ডলার প্রদানের আগ্রহ
দেশের সর্ববৃহৎ অবকাঠামো পদ্মা সেতুতে অর্থায়নের ব্যাপারে মালয়েশিয়া আশা ছাড়ছে না। মালয়েশিয়া পদ্মা সেতু নির্মাণে ২৩০ কোটি মার্কিন ডলার প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জানা যায়, বাংলাদেশ সরকার নিজস্ব অর্থে পদ্মা সেত...
বিস্তারিত...
টাকার মান বাড়ছে
ডলারের বিপরীতে টাকার মান বাড়ছে। বিশেষজ্ঞদের মতে আমদানি ব্যয় কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ার কারণে টাকার মূল্যমান বাড়ছে। স্থানীয় মুদ্রার মান বাড়ার বিষয়টিকে অর্থনীতির জন্য ইতিবাচক মনে করা হলেও এর ফলে রপ্তানি খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
কেন্দ্রীয় ব্যা...
বিস্তারিত...
রফতানি বাণিজ্যে ইতিবাচক ধারা
ইতিবাচক ধারায় ফিরছে রফতানি বাণিজ্য। চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) রফতানিতে প্রবৃদ্ধি ঘটেছে ৮.৮৩ শতাংশ, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। আর একক মাস হিসেবে কেবল জানুয়ারিতে প্রবৃদ্ধি হয়েছে ১৮.৮১ শতাংশ। তবে এই সাত মাসে রফতানির যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ হয়নি। লক্ষ্যমাত্রার চেয়ে রফতান...
বিস্তারিত...
বিশ্ববাজারে গদখালির ফুল প্রধান স্থান দখল করবে-মুগ্ধ মজীনার আশাবাদ
ফুলের রাজধানী গদখালি এসে মুগ্ধ হলেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। আবেগ আর উচ্ছ্বাসের সবটুকু ফুটে উঠল তার কণ্ঠে। বললেন, 'বিশ্ববাজারে যশোরের গদখালির ফুল প্রধান স্থান দখল করবে। আমি স্বপ্ন দেখি গদখালির ফুল যেন মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায় রফতানি হয়। মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে বাংলাদেশ হয়ে...
বিস্তারিত...
পোশাক রপ্তানি আয়ের ১০ শতাংশ আসছে নতুন বাজার থেকে
পোশাকের নতুন বাজারগুলোতে ভালো করছে বাংলাদেশ। জাপান, চীন, অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশে বাংলাদেশে তৈরি পোশাকের রপ্তানি বাড়ার হার বেশ ভালো। উদীয়মান আটটি দেশে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ প্রায় এক বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। যা মোট রপ্তানি আয়ের প্রায় ১০ শতাংশ। এসব দেশে রপ্তানি...
বিস্তারিত...
বাংলাদেশের সম্ভাবনার অর্থনীতি
খরা, বন্যা, জলোচ্ছ্বাসের মতো প্রতিকূলতা কৃষকদের দমিয়ে রাখতে পারেনি। ধানের ক্ষেত্রে আমন, আউশের উৎপাদনে তেমন না বাড়লেও বোরো ধানে এসেছে অভূতপূর্ব সাফল্য। গম, ভুট্টা, আখ, পাট নতুন করে কৃষি খাতে উন্নয়নের ছোঁয়া জাগিয়ে তুলছে আমাদের কৃষকরা। আমাদের শ্রমশক্তির ৪৭ ভাগ কৃষির সঙ্গে সম্পৃক্ত। সংখ্যায় ১ কো...
বিস্তারিত...
মেট্রোরেলে ২১০ কোটি ডলার দেবে জাপান
ঢাকার পরিবহন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে গৃহীত ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) প্রকল্পে ২১০ কোটি ডলার ঋণ দিতে রাজি হয়েছে জাপান।
এর মধ্যে চলতি ২০১২-১৩ অর্থবছরেই ১৩ কোটি ৩০ লাখ ডলার পাওয়া যাবে বলে জাপানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বহুল আ...
বিস্তারিত...
বাংলাদেশ ব্যাংকে ১৮০ কোটি ডলার ডিপোজিট রাখবে কাতার-গবর্নরের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত
আরব বিশ্বের প্রভাবশালী দেশ কাতার বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে ১৮০ কোটি ডলার ডিপোজিট রাখবে। সোমবার কাতার সেন্ট্রাল ব্যাংকের ভারপ্রাপ্ত গবর্নরের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গবর্নরের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। খুব শীঘ্রই এ ব্যাপারে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে। ...
বিস্তারিত...
৬.১% প্রবৃদ্ধির পূর্বাভাস
চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ অর্জিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। অবশ্য আইএমএফের এ পূর্বাভাসে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি শূন্য দশমিক ২ কমিয়ে ৩ দশমিক ৩ শতাংশ অর্জিত হতে পারে বলে বলা হয়েছে। এর আগে গত জুলাইয়ে এ প্রবৃদ্ধি ৩ দশমিক ৫...
বিস্তারিত...
সকল ইতিহাস ভঙ্গ করে ১২ শ’ কোটি ডলারের রেকর্ড রিজার্ভ
প্রবাসী আয়ের ওপর ভর করে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ১২ শ’ কোটি ডলার ছাড়িয়ে গেছে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ তথ্য জানিয়ে বৃহস্পতিবার বলেন, “৪০ বছরের ইতিহাসে এটা রেকর্ড রিজার্ভ।”
কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ...
বিস্তারিত...
অতীতের সব রেকর্ড ভেঙে রিজার্ভে রেকর্ড
অতীতের সব রেকর্ড ভেঙে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১ হাজার ১৫৩ কোটি (১১ দশমিক ৫৩ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুর রহমান এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “মূলত কোরবানির ঈদকে সামনে রেখে ...
বিস্তারিত...
তথ্য প্রযুক্তির উন্নয়নে সাত কোটি ডলার সহায়তা দেবে বিশ্ব ব্যাংক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ বলেছেন, বিশ্ব ব্যাংক বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি খাতের উন্নয়নে ৭০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেবে। ‘বাংলাদেশ লিভারাগিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট এন্ড গভর্নেন্স’ প্রকল্পের বাস্তবায়নের জন্য বিশ্ব ব্যাংক ইতোমধ্যেই এই ঋণ সহায়তার অনুমোদন...
বিস্তারিত...
বছরে অর্ধশত কোটি টাকার চুল রফতানি
মানুষের মাথার চুল কেটে সাধারণত ফেলেই দেওয়া হতো এক সময়। কিন্তু তখন কে ভেবেছে এই ফেলে দেওয়া চুল বিদেশে রফতানি করেই দেশ আয় করবে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বাংলাদেশ এখন প্রতিবছর যে ৭০ থেকে ৭৫ প্রকার পণ্য বিদেশে রফতানি করছে তার মধ্যে জায়গা করে নিয়েছে ফেলে দেওয়া চুল। চুল রফতানি করেই প্রতিবছর...
বিস্তারিত...
ভারত ও নেপালে মোটরসাইকেল রপ্তানি করতে যাচ্ছে রানার
মোটরসাইকেল রপ্তানি করতে যাচ্ছে দেশীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস। ২০১৩ সালের মাঝামাঝি ভারতের কয়েকটি রাজ্য ও নেপালে এই মোটরসাইকেল রপ্তানি শুরু হতে পারে।
‘ডায়াং’ এবং ‘ফ্রিডম’—এ দুটি ব্র্যান্ড নামে ২০০০ সাল থেকে মোটরসাইকেল বাজারজাত করে আসছে রানার। তবে সামনের দিনগুলোতে রানারের তৈরি মো...
বিস্তারিত...
১৫ দেশে রপ্তানি হয় সোনারগাঁর মুড়ি-মাসে বিক্রি কোটি টাকা
সোনারগাঁর মঙ্গলেরগাঁও, দুর্গাপ্রসাদ, কাজিরগাঁও, চৌধুরীগাঁও, তাতুয়াকান্দি, দুধঘাটা গ্রামের পাঁচ শতাধিক পরিবার যুগ যুগ ধরে হাতে ভাজা মুড়ি তৈরি করে দেশ-বিদেশে খ্যাতি ও সুনাম অর্জন করেছে। পাশাপাশি নিজেদের পরিবারে এনেছে সচ্ছলতা। এসব গ্রামের হাতে ভাজা মুড়ি রাজধানীর চাহিদা মেটানোর পরও সৌদি আরব, দুবাই,...
বিস্তারিত...
আয়করমেলায় উপচেপড়া ভিড় এবার আদায় ৮৩১ কোটি, গতবারের দ্বিগুণ
কেনাকাটা নয়, নেই শপিং ব্যাগও। মুড়ি-মুড়কি কিংবা হাওয়াই মিঠাইয়েরও দেখামেলা ভার। তবুও মেলা, আয়কর মেলা। কর দিতে সবাই ছুটে এসেছেন মেলায়। শনিবার সকাল ১০টার মধ্যে করদাতাদের উপচেপড়া ভিড়ে বেইলি রোডের অফিসার্স ক্লাব চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুপুরের পর তিল ধারণের জায়গাটুকু যেন আর খালি ন...
বিস্তারিত...
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-অগাস্ট) গত বছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ৩ দশমিক ৬৩ শতাংশ
তবে গত অর্থ বছরে একই সময়ে প্রবৃদ্ধি ছিল প্রায় ২০ শতাংশ। এবার আয় লক্ষ্যমাত্রার চেয়ে বেড়েছে ২ দশমিক ৬৮ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) বুধবার এ তথ্য প্রকাশ করেছে।
তথ্য অনুযায়ী, ২০১২-১৩ অর্থবছরের জুলাই-অগাস্ট বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি থেকে মোট ৪৮৮ কোটি ৭৫ লাখ ডলার আয় হয়েছে। গত...
বিস্তারিত...
বিশ্ব বিখ্যাত হোন্ডা কোম্পানি বাংলাদেশে মোটরসাইকেল প্রস্তুত করতে চায়
জাপানের হোন্ডার একটি মোটরসাইকেল কারখানা
মোটরসাইকেল প্রস্তুতকারী বিশ্বখ্যাত জাপানি প্রতিষ্ঠান হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড বাংলাদেশে মোটরসাইকেল প্রস্তুত করতে চায়। স্থানীয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ অংশীদারের ভিত্তিতে এ বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি কারখানা স্থাপনে আগ্রহী।
জাপানের শীর্ষস্থানীয় সংব...
বিস্তারিত...
সাড়ে ১১ বিলিয়ন ডলারের রেকর্ড রিজার্ভ-অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি,
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ অতীতের যে কোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি, প্রায় সাড়ে ১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এই রিজার্ভ দিয়ে প্রায় পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।
আমদানি ব্যয় হ্রাস ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়ায় রিজার্ভ বেড়েছে বলে জানিয়েছেন গভর...
বিস্তারিত...
বৈদেশিক সহায়তায় ২৮৬ শতাংশ প্রবৃদ্ধি-জুলাইয়ে রেকর্ড অর্থছাড়
অর্থবছরের শুরুতেই বৈদেশিক অর্থ আদায়ে সরকার দারুণ তত্পর হয়ে উঠেছে। গত অর্থবছরে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে দাতাদের অর্থছাড় কম হওয়ায় এবার তা পুষিয়ে নিতে চায় সরকার। সরকারের চেষ্টার ফলও মিলতে শুরু করেছে। চলতি অর্থবছরের রেকর্ড বৈদেশিক সহায়তা ও ঋণের অর্থ ছাড় হয়েছে। ছাড়কৃত অর্থের পরিমাণ অতীত...
বিস্তারিত...
সমুদ্রগামী বিদেশি জাহাজে বাড়ছে কর্মসংস্থান
পানামা, সিঙ্গাপুর ও মধ্যপ্রাচ্যের পতাকাবাহী বিভিন্ন দেশের জাহাজে বাংলাদেশি নাবিক ও কর্মকর্তাদের চাহিদা বাড়ায় এ খাতে কর্মসংস্থান প্রতিবছরই বাড়ছে। আর এতে করে বাড়ছে রেমিটেন্স প্রবাহও।
চট্টগ্রামের সমুদ্র পরিবহন (শিপিং) কার্যালয়ের উপ-শিপিং মাস্টার জসিম উদ্দিন পাটোয়ারি জানান, ২০১১-১২ অর্থবছরে ...
বিস্তারিত...
রপ্তানিতে ২৮ বিলিয়ন ডলার আয়ের আশা
ইউরোপের মন্দা পরিস্থিতি কেটে যাবে_এই আশা নিয়ে ২০১২-১৩ অর্থবছরে দুই হাজার ৮০০ কোটি ডলার (২৮ বিলিয়ন ডলার) রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা চূড়ান্ত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানির এ লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের চেয়ে ১৪.৬৭ শতাংশ বেশি। যদিও বিদায়ী অর্থবছরে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বাণিজ্য মন্ত...
বিস্তারিত...
চীন হতে পারে বাংলাদেশের নতুন রফতানি গন্তব্য
চীনের অর্থনীতি নিয়ে গোটা বিশ্বে গবেষণার অন্ত নেই। গবেষণা-পর্যালোচনা হবে না-ই বা কেন? ১৯৭৮ সাল থেকে চীনের অর্থনীতিতে সংস্কার কর্মসূচী বাস্তবায়ন শুরু হয়। তারপর থেকে চীনকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। কেন্দ্রীয়ভাবে অর্থনৈতিক পরিকল্পনা পদ্ধতির পরিবর্তে বাজার-মুখী অর্থনীতির কৌশল বাস্তবায়নের ফলে বিগ...
বিস্তারিত...
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারতের শীর্ষ কোম্পানিগুলো
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারতের শীর্ষস্থানীয় কোম্পানিগুলো। ১৬ কোটি মানুষের বিশাল বাজারকে খুবই সম্ভাবনাময় মনে করছে তারা। এছাড়া এদেশের সস্তা শ্রম কাজে লাগিয়ে সাশ্রয়ী পণ্য নিজ দেশেও রফতানিতে আগ্রহী। বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখতে ঢাকায় এসেছেন শীর্ষ ১৭ কোম্পানির প্রতিনিধি।
কনফেডারেশন অব ইন্ডি...
বিস্তারিত...
নরসিংদীর লটকন যাচ্ছে বিদেশে-আনছে বৈদেশিক মুদ্রা
নরসিংদীর বেলাব উপজেলা বটেশ্বর গ্রামের একটি লটকন বাগান
দেশের গণ্ডি পেরিয়ে দিন দিন বিদেশেও নরসিংদীর লটকনের কদর বেড়ে চলেছে। দেশীয় এই ফলের চাহিদা এখন অনেক। এ কারণে জেলায় অনেকেই বাণিজ্যিকভাবে লটকন উৎপাদন করছেন।
ডুমুরের মতো এ গাছেও লম্বা বৃন্তে গুচ্ছাকারে ফল ধরে। একটি গুচ্ছে ২০ থেকে ৩০টি পর্যন্ত ...
বিস্তারিত...
৫৫ বছরে বিসিক-শিল্পনগরগুলোয় বেড়েছে উৎপাদন ও কর্মসংস্থান
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) স্থাপিত শিল্পনগরের শিল্প ইউনিটগুলোতে তিন বছরের ব্যবধানে পণ্য উৎপাদন বেড়েছে পাঁচ হাজার ৬০৯ কোটি টাকার। এ সময় এসব শিল্পনগরে নতুন করে এক লাখ পাঁচ হাজার লোকের কর্মসংস্থানও হয়েছে।
২০০৭-০৮ অর্থবছরে বিসিকের শিল্পনগরে মোট ২৩ হাজার ৪১৮ কোটি টাকার পণ্য উৎপ...
বিস্তারিত...
রেমিট্যান্সে নতুন রেকর্ড প্রবাসীদের
সদ্য সমাপ্ত অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড এক হাজার ২৮৪ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। যা স্বাধীনতার পর সবচেয়ে বেশি।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বিগত ২০১০-২০১১ অর্থ বছরের তুলনায় ১০ দশমিক ২৬ শতাংশ বেশি। এসময়ও প্রবাসীরা পুরনো রেকর্ড ভেঙে এক হাজার ১৬৫ কোটি ডলার...
বিস্তারিত...
চট্টগ্রামে রেকর্ড ৩৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়
চট্টগ্রাম থেকে বিদায়ী অর্থবছরে রেকর্ড পরিমাণ রাজস্ব পেয়েছে সরকার। সর্বোচ্চ ২২ হাজার ৭৯২ কোটি টাকার রাজস্ব এসেছে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে। দ্বিতীয় সর্বোচ্চ চার করাঞ্চল থেকে আদায় হয়েছে চার হাজার ৫৪২ কোটি টাকা। আর বন্দর থেকে রাজস্ব পাওয়া গেছে দেড় হাজার কোটি টাকার বেশি।
সর্বশেষ পরিসংখ্যান অন...
বিস্তারিত...
বিশ্ববাজারে বাংলাদেশের ওষুধ
ভালখবর ডেস্ক: বিশ্ববাজারে বাংলাদেশের ওষুধ
বিশ্বের ৮৭টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়ে তিনি বলেন, ওষুধ উৎপাদনে আন্তর্জাতিক মানদণ্ড পুরোপুরি বজায় রাখতে সরকার সক্রিয়।
স্বাস...
বিস্তারিত...
নতুন দিনের সন্ধানে -পাটশিল্প চাঙ্গা করতে নানা উদ্যোগ
পাটশিল্প চাঙ্গা করতে নানা উদ্যোগ
পাট শিল্পকে চাঙ্গা করতে সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে পাট রফতানিকারকরা যাতে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৭ শতাংশ সুদ হারে চলতি মূলধন সংগ্রহ করতে পারে সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবে অর্থ বিভাগের মনিটরিং সেল। আর এ বিষয়ে বস্ত্র ও পাট মন্...
বিস্তারিত...
শিপিং কর্পোরেশন ২১ বছর পর ৬টি নতুন জাহাজ কিনছে
ভালখবর প্রতিবেদন।
ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। একুশ বছর পর সমুদ্রগামী ৬টি নতুন জাহাজ কিনছে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানটি। এই লক্ষ্যে চীনের জাতীয় প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারী ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের (সিএমসি) সাথে বিএসসির একটি সমঝোতা স্মারক...
বিস্তারিত...
দেশেই উৎপাদন সম্ভব মোবাইল ফোন
দেশেই এখন মোবাইল সেট উৎপাদন করা সম্ভব। এমনকি দেশের চাহিদা মিটিয়ে রফতানি করাও সম্ভব। সেই সঙ্গে এ খাতে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানও হতে পারে। সম্ভাবনাগুলোর বাস্তবায়নের জন্যে প্রয়োজন সরকারের নীতি সহায়তা।
মোবাইল ফোন সেট ব্যাবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরে প্রায় ১ কোটি মোবাইল ফোন সে...
বিস্তারিত...
প্লাস্টিকপণ্যের রপ্তানি আয় বাড়ছে
প্লাস্টিকের পণ্যসামগ্রী
প্লাস্টিক-দ্রব্যসামগ্রী উৎপাদনে নীরব বিপ্লব ঘটিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। এসব পণ্য আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে। প্রতিবছরই পর্যায়ক্রমে এই আয় বাড়ছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, চলতি অর্থবছরে এ খাতে আট কোটি ৪...
বিস্তারিত...
মোটরসাইকেলের ইঞ্জিন ও ফ্রিজের কম্প্রেসার তৈরি করবে ওয়ালটন
এবার মোটরসাইকেলের ইঞ্জিন এবং রেফ্রিজারেটর বা ফ্রিজের কম্প্রেসার তৈরির ফ্যাক্টরি স্থাপন করতে যাচ্ছে ওয়ালটন। সব ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই দেশে তৈরি ইঞ্জিনেই চলবে ওয়ালটনের মোটরসাইকেল।
ওয়ালটনের তৈরি ইঞ্জিন এবং কম্প্রেসার দেশের অন্যান্য উৎপাদন ও সংযোজনকারীরাও ব্যবহার করতে পারবেন। এমনকি রপ্তান...
বিস্তারিত...
'রানার' মোটরসাইকেল বানাবে পাঁচ বছরের মধ্যে-লক্ষ্যমাত্রা বছরে পাঁচ লাখ
নিজস্ব প্রতিবেদক ও ভালুকা প্রতিনিধি
চীনের ডায়াং মোটরসাইকেল বিপণনের মাধ্যমে ২০০০ সালে যাত্রা শুরু করে রানার অটোমোবাইলস লিমিটেডের। কম্পানিটি প্রথমে সম্পূর্ণ বিযুক্ত অবস্থায় মোটরসাইকেল আমদানি করে নিজস্ব কারখানায় সংযোজন ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে বাজারজাত শুরু করে। পরে ডায়াং মোটরসাইকেলের মূল...
বিস্তারিত...
সম্ভাবনার বাংলাদেশ-বিশ্ববন্দরে বাংলাদেশে তৈরি জাহাজ
সাঈদুর রহমান রিমন
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প অপার সম্ভাবনার বিশাল দুয়ার খুলে দিয়েছে। এরই মধ্যে বেসরকারি উদ্যোগে নির্মিত বড় ও মাঝারি আকারের জাহাজ ইউরোপ-আমেরিকায়ও রপ্তানি হয়েছে। ওই জাহাজগুলো এখন ঘুরে বেড়াচ্ছে সমুদ্র পথে বিশ্বের বন্দরে বন্দরে। এ শিল্পের সঙ্গে জড়িতরা জানান, দেশের কয়েক...
বিস্তারিত...
অস্ট্রেলিয়া ও কানাডার বাজারে প্রবেশ করবে কাজী টি
শিগগিরই অস্ট্রেলিয়া ও কানাডার বাজারে প্রবেশ করবে কাজী টি। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় একশটিরও বেশি স্টোরে বিক্রয় হচ্ছে বাংলাদেশের অর্গানিক চায়ের ব্যান্ড কাজী টি। যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইকে সম্প্রতি কাজী টি নিয়ে প্রতিবেদন ছেপেছে। জাপান, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, কুয়েত প্র...
বিস্তারিত...
পোশাক সরঞ্জাম ও মোড়কে প্রায় স্বনির্ভর বাংলাদেশ
পোশাক খাতের বিভিন্ন ধরনের সরঞ্জাম ও পোশাকসহ অন্য খাতের মোড়কপণ্য উর্যাপাদনে বাংলাদেশ এখন প্রায় স্বাবলম্বী। গত দুই দশকে ঈর্ষণীয় সাফল্য দেখাচ্ছে খাতটি।
বর্তমানে পোশাক খাতের ৩০ থেকে ৩৫ ধরনের সরঞ্জাম ও অন্যান্য খাতের মোড়ক তৈরি করে এ খাতের প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে কার্টন, পলিব্যাগ, হ্যাঙ্গার, বোতা...
বিস্তারিত...
দেশের সমুদ্রগামী জাহাজের সংখ্যা বাড়ছে
আমদানি ও রফতানি পণ্য পরিবহনে বিদেশী জাহাজের বদলে জায়গা করে নিচ্ছে দেশীয় জাহাজ। কারণ বেসরকারি পর্যায়ে দেশের সমুদ্রগামী জাহাজের সংখ্যা বাড়ছে।
পাশাপাশি কমে যাচ্ছে সরকারি জাহাজের সংখ্যা। গত তিন বছরে দেশের জাহাজ বহরে ৪৩টি সমুদ্রগামী জাহাজ নতুন যোগ হয়েছে। অথচ ৩ বছর আগেও দেশের জাহাজবহরে সমুদ্রগামী...
বিস্তারিত...
দেশেই উৎপাদন বাড়ছে ট্রেন-ট্রাকের স্প্রিংয়ের
সুজয় মহাজন
ট্রাকের নিচে সংযোজিত লিফ স্প্রিং
হালকা প্রকৌশলশিল্পের উন্নয়নের ফলে প্রযুক্তিমুখী বিভিন্ন যন্ত্রপাতির আমদানিনির্ভরতা কমছে। উল্টো এখন অনেক পণ্যেরই আমদানি বন্ধের দাবি তুলছেন হালকা প্রকৌশলশিল্পের সঙ্গে জড়িত দেশের উদ্যোক্তারা। এর মধ্যে অন্যতম হলো যানবাহনের লিফ সিপ্রং। রেলওয়েসহ পণ্যবাহী...
বিস্তারিত...
৫০ লাখ মানুষের কর্মসংস্থান হবে ফার্নিচার শিল্পে
ফানির্চার শিল্পের বিভিন্ন স্তরে প্রায় ২৫ লাখের অধিক শিক্ষিত, অর্ধশিক্ষিত ও নিরক্ষর জনগোষ্ঠী কাজ করছে। এরা তিন থেকে ছয় মাস কাজ করে বা প্রশিক্ষণ নিয়ে অন্যান্য পেশার চেয়ে অনেক বেশি আয় করছে। সরকারি সহযোগিতায় দক্ষ কারিগর তৈরি করা গেলে ভবিষ্যতে এ শিল্পে ৫০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। গতকাল ফার্ন...
বিস্তারিত...
বিনিয়োগের আগ্রহের শীর্ষে বস্ত্র খাত
সুজয় মহাজন
একটি বস্ত্র কারখানায় কাজ করছেন শ্রমিকেরা
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে আছে বস্ত্র খাত। এর পরের অবস্থানে আছে কেমিক্যালস বা রসায়ন খাত। বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবের পরিসংখ্যান পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
একই সঙ্গে নিবন্ধনের হিসাবে দেশে বিনিয়োগ বৃ...
বিস্তারিত...
টঙ্গীতে নিজস্ব কারখানা করবে কোকা-কোলা
ভালখবর ডেস্ক- বাংলাদেশে প্রথমবারের মতো নিজস্ব কারখানা খুলতে যাচ্ছে বিশ্বখ্যাত
কোমল পানীয় উৎপাদক সংস্থা কোকা-কোলা।
বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এস এ সামাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৩ সালের মধ্যে ৫ কোটি ডলার বিনিয়োগের জন্য কোকা-কোলা এরই মধ্যে বিনিয়োগ বোর্ডে নিবন্ধন করেছে।
...
বিস্তারিত...
সাগরে বাড়ছে দেশি পতাকাবাহী জাহাজ- দুই বছরে এসেছে ৪৩টি
সাগর পথে বিস্তৃত হচ্ছে দেশি পতাকাবাহী জাহাজের সীমা। সাগরের আন্তর্জাতিক রুটে এখন প্রতি মাসে বাংলাদেশি পতাকাবাহী নতুন জাহাজ যুক্ত হচ্ছে গড়ে দুটি! সর্বশেষ ২৪ মাসে দেশের পতাকা নিয়ে নতুন জাহাজ নিবন্ধিত হয়েছে ৪৩টি। ২০০৯ সাল পর্যন্ত ২৪টি জাহাজ নিয়ে সমুদ্র বাণিজ্যে নিয়োজিত থাকা বাংলাদেশের বহরে এখন মো...
বিস্তারিত...
এবারে আফ্রিকায় রপ্তানি হচ্ছে ওয়ালটন পণ্য
এশিয়া ও মধ্যপ্রাচ্যে সফলতা অর্জনের ধারাবাহিকতায় এবারে আফ্রিকার বাজারে রপ্তানি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের পণ্য।
ইতিমধ্যে উত্তর সুদানের উদ্দেশ্যে ওয়ালটনের ফ্রিজ, মোটরসাইকেল, টিভি ও এসি নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে একটি জাহাজ। এ বছরের মধ্যেই আইভরিকোস্ট, ইথিওপিয়া ও মালিসহ আফ্রিকার অন্তত ১০টি ...
বিস্তারিত...
ওয়ালটনের জয়যাত্রা
বাংলাদেশে একসময় ইলেকট্রনিক পণ্যের বাজার পুরোটাই ছিল আমদানিনির্ভর। আমদানিকারক দেশ থেকে বাংলাদেশ এখন রফতানিকারক দেশের কাতারে। আর এ তালিকায় নাম উঠাতে অন্যতম পথিকৃতের ভূমিকা পালন করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি। ‘মেইড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন ব্র্যান্ড হিসেবে এখন শুধু বাংলাদেশে নয়, বিশ্ববাজারেও...
বিস্তারিত...
দেশে দীর্ঘমেয়াদি বিনিয়োগে ডেল
বিশ্বের শীর্ষ প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান ডেল বাংলাদেশে তাদের ভবিষ্যৎ ব্যবসায় সম্পর্কে আলোচনায় অংশ নেয়।
এতে ডেলের দক্ষিণ এশিয়ার ডেভেলপিং মার্কেট গ্রুপের মহাব্যবস্থাপক হারজিৎ রেখি মুখ্য সঞ্চালক ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে ডেলের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির।
হারজিৎ...
বিস্তারিত...








